
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি–জেইউ)–এর ফল–২০২৫ সেশনে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি (পিজিডিআইটি) প্রোগ্রামে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
আবেদন করা যাবে অনলাইন ও অফলাইন—দুইভাবেই। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা। কোর্সটির মেয়াদ তিন ত্রৈমাসিক বা মোট ১২ মাস। এতে ৩৬ ক্রেডিট ঘণ্টা রয়েছে—এর মধ্যে ৩০ ক্রেডিট তত্ত্ব এবং ৬ ক্রেডিট প্রকল্পভিত্তিক।