আগামী বছর জাতীয় সংসদ নির্বাচন শেষে তাবলিগ জামাতের দুই পক্ষের যৌথ আয়োজনে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
আজ রোববার (২ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে তাবলিগ জামাতের বিবদমান দুই পক্ষের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
ধর্ম উপদেষ্টা বলেন, “তাবলিগ জামাতের দুই পক্ষই বিশ্ব ইজতেমা আয়োজন করতে আগ্রহী। আলোচনার মাধ্যমে উভয় পক্ষের সম্মতিতেই আগামী বছরের নির্বাচনের পর যৌথভাবে ইজতেমার আয়োজন করা হবে।”
বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প ও গৃহায়ন–গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
ধর্মবিষয়ক উপদেষ্টা আরও জানান, দুই পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে ইজতেমার তারিখ ও আয়োজনের বিস্তারিত নির্ধারণ করা হবে।
