চিটাগং ইউনিভার্সিটি অ্যালামনাই ফেডারেশন অব ইউএসএর ২০২৬–২৭ মেয়াদের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। ১৯ সদস্যবিশিষ্ট এই কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রায়হানুল ইসলাম চৌধুরী এবং জেনারেল সেক্রেটারি হয়েছেন মোহাম্মদ সাইফুর রহমান চৌধুরী টিপু।
নতুন নেতৃত্বের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন—সৈয়দ মঈন, মো. মাওলা দিলু ও জামশেদ হোসেন (ভাইস প্রেসিডেন্ট), প্রতাপ চন্দ্র শীল ও লুৎফুন ভুঁইয়া হেনা (জয়েন্ট সেক্রেটারি), ইকরামুল বাকী (ট্রেজারার), মোহাম্মদ হুদা (অর্গানাইজিং সেক্রেটারি), এহসান জুয়েল (প্রেস, মিডিয়া অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি), মোহাম্মদ কামাল (এডুকেশন ও কালচারাল সেক্রেটারি) এবং আমানা রশিদ (সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি)।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন চুন্নু জামান, সারোয়ার কামাল, আবদুল ওয়াহেদ মাহফুজ, মোস্তফা আমিন খোকন, সাবের চৌধুরী, মোহাম্মদ সারোয়ার হোসেন ফরিদ ও আহমেদ শহীদ।
তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি ঘোষণা করে। গত আগস্টে বোস্টনে অনুষ্ঠিত সংগঠনের দ্বিতীয় কনভেনশনের মাধ্যমে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়।
প্রেস, মিডিয়া অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি এহসান জুয়েল জানান, নতুন কমিটি যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের চিটাগং ইউনিভার্সিটি অ্যালামনাইদের মধ্যে সমন্বয় জোরদার করবে এবং ফেডারেশনের কার্যক্রমকে আরও গতিশীল করবে। পাশাপাশি উচ্চশিক্ষা গ্রহণে বাংলাদেশি শিক্ষার্থীদের সহায়তা বাড়ানোর লক্ষ্যেও কাজ করবে কমিটি।
২০১৭ সাল থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত চিটাগং ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থীদের নিয়ে সংগঠনটি কাজ করে আসছে।
