ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) আইটি অফিসার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদটি কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (QAC)–এর অধীনে পূরণ করা হবে।
পদের নাম: আইটি অফিসার
পদসংখ্যা: ১ জন
যোগ্যতা:
সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে চার বছরের স্নাতক ডিগ্রিসহ (সিজিপিএ ন্যূনতম ৩.০০, ৪.০০ স্কেলে) প্রার্থী হতে হবে। একাডেমিক জীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
প্রাসঙ্গিক ক্ষেত্রে—যেমন কোয়ালিটি অ্যাসিওরেন্স, একাডেমিক প্রশাসন, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন বা ডেটা অ্যানালাইসিসে স্বনামধন্য প্রতিষ্ঠানে পূর্ণকালীন তিন বছরের অভিজ্ঞতা থাকলে প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
