
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলিমকে বৃহস্পতবার (৬ নভেম্বর) দুপুরে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
যমুনা সেতু পশ্চিম মহাসড়ক থেকে শুরু হওয়া মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে বেলকুচি ও এনায়েতপুর থানার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে দলীয় নেতৃবৃন্দ আলিমকে ফুলেল সংবর্ধনা প্রদান করেন।
পরে এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধানের শীষ প্রার্থী আমিরুল ইসলাম খান আলিম, যিনি বিএনপির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) এবং সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক।
এছাড়া নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামেল হযরত খাজা ইউনুস আলী (রহ:) এর মাজার শরীফ জিয়ারতের মধ্য দিয়ে অভিযান শুরু করা হয়। এসময় বেলকুচি ও এনায়েতপুর থানার বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।