আইসিসি বোর্ড মিটিং: নারী ক্রিকেট বিশ্বকাপ সম্প্রসারণ ও ভারতকে এশিয়া কাপ ট্রফি বিতর্ক আলোচনায়
দুবাইয়ে শুক্রবার (৮ নভেম্বর) আইসিসির বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়েছে। সভায় নারী ক্রিকেট বিশ্বকাপ সম্প্রসারণ, অলিম্পিক্সে ক্রিকেটের অংশগ্রহণ এবং মিথালি রাজকে আইসিসি নারী ক্রিকেট কমিটিতে অন্তর্ভুক্ত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করা হয়েছে।
দুবাইয়ে আইসিসির সদর দপ্তরে অনুষ্ঠিত এই সভায় সব সদস্য দেশের ক্রিকেট বোর্ডের প্রধানরা উপস্থিত ছিলেন। সভার অন্যতম আলোচিত বিষয় ছিল এশিয়া কাপের সর্বশেষ আসরে জয়ী ভারত দলকে এখনও ট্রফি পৌঁছে না দেওয়ার কারণে সৃষ্ট দ্বন্দ্ব।
