‘সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’ যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিসহ মোট ৭টি ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে। এই প্রস্তাবগুলির মাধ্যমে সরকারের মোট ব্যয় দাঁড়াবে ২ হাজার ৯৮২ কোটি ৪০ লাখ টাকা।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। বৈঠকে সরকারি পর্যায়ে চুক্তির (জি-টু-জি) আওতায় দুটি পৃথক সার আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়।
-
সংযুক্ত আরব আমিরাতের ‘ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড’ থেকে ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানিতে ব্যয় হবে ২০১ কোটি ১৪ লাখ ৬৪ হাজার টাকা।
-
মরক্কোর ‘ওসিপি নিউট্রিক্রপস’ থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানিতে ব্যয় হবে ৩৩৫ কোটি ৩২ লাখ ৭৫ হাজার টাকা।
যুক্তরাষ্ট্রের ‘অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড’ থেকে ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানিতে ব্যয় হবে ৮৪২ কোটি ৬ লাখ ৩৩ হাজার টাকা।
সেম্বলের পাশাপাশি টিসিবির জন্য স্থানীয় উৎস থেকে ৫০ লাখ লিটার সয়াবিন তেল (প্রতি লিটার ১৭৯.৮৫ টাকা) এবং ১ কোটি লিটার রাইস ব্রান তেল (প্রতি লিটার ১৬১ টাকা) ক্রয় প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।
এছাড়া, আড়িয়াল খাঁ নদীতে মীরগঞ্জ সেতু নির্মাণ প্রকল্পের আওতায় পূর্তকাজের দুটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন প্রথম কাজটি সম্পাদন করবে, যার ব্যয় ১,০৭২ কোটি ৩২ লাখ ৩৬ হাজার টাকা। দ্বিতীয় কাজের জন্য ব্যয় হবে ২৮০ কোটি ৬১ লাখ ৬৫ হাজার টাকা, যা জাপানি ও দেশীয় কয়েকটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে সম্পন্ন হবে।
