Tanvir Khan
প্রকাশ : Nov 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

কৃষি অধিদফতরের সাবেক সহকারী পরিচালক সৈয়দ শরীফুল ইসলাম কারাগারে

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেফতার হওয়া কৃষি সম্প্রসারণ অধিদফতরের সাবেক সহকারী পরিচালক (অর্থ) সৈয়দ শরীফুল ইসলামকে আদালত কারাগারে পাঠিয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে তাকে তোলা হলে বিচারক সাব্বির ফয়েজ কারাগারে প্রেরণের নির্দেশ দেন। দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো: আক্তার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

দুদক জানায়, আসামি ২০১৬-২০১৭ ও ২০১৭-২০১৮ অর্থবছরে মাঠপর্যায়ের কৃষি অফিস ও আঞ্চলিক কার্যালয় থেকে কোনো চাহিদাপত্র ছাড়াই প্রায় ৫ কোটি ৩২ লাখ ৭ হাজার ৮৫ টাকা বিশেষ বরাদ্দ প্রদানের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ ও জালিয়াতি করেছেন। অভিযোগে বলা হয়েছে, তিনি স্বেচ্ছায় ও স্বজ্ঞানে প্রতারণা, জালিয়াতি ও অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে অর্থ আত্মসাৎ করে সংশ্লিষ্ট রেকর্ডপত্রও বিনষ্ট করেছেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন।

দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলাম জানিয়েছেন, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির জামিন নামঞ্জুর করে তাকে জেলহেফাজতে প্রেরণ করার অনুরোধ করা হয়েছিল। আসামিকে সোমবার সকাল ১০টার দিকে সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

মামলাটি দণ্ডবিধির ৪২০/৪৬৫/৪৬৬/৪৬৭/৪৬৮/৪৭১/৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় দায়ের করা হয়েছে।

You said:

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

1

নিরাপত্তাজনিত কারণে বাতিল আতিফ আসলামের ঢাকার কনসার্ট

2

৯ পুলিশ সুপারসহ ১১ কর্মকর্তার পদায়ন ও বদলি

3

বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের মান্নার মনোনয়নপত্র বাতিল

4

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে ২০ মামলার আসামি নিহত, গুল

5

ঐকমত্য কমিশনের সুপারিশ রাজনীতিতে বিভাজন বাড়ালো: রাশেদ আল মা

6

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীর আদালতে: ‘আম

7

তফসিল ঘোষণার পর অনুমোদনহীন সমাবেশে কঠোর অবস্থান নিল অন্তর্বর

8

টাকা না পেয়ে ক্যামব্রিয়ান কলেজের ছাত্র সুদীপ্ত রায়কে হত্যা,

9

গাজীপুরে গ্রামীণ টেলিকম ট্রাস্টের রিসোর্ট থেকে দুটি পেট্রলবো

10

তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে বিএনপির কর্মসূচিতে ১০টি বিশে

11

শেখ হাসিনার ভারতে অবস্থান ব্যক্তিগত সিদ্ধান্ত— মন্তব্য এস জয়

12

ডিসি নিয়োগে কঠোর নীতি কার্যকর রাখতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার

13

নাটোরে আহত বিএনপি নেত্রী হেলেনা পারভীন চিকিৎসার অভাবে পঙ্গুত

14

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

15

হাদি হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ,

16

পুলিশ লাইনের জন্য মোহাম্মদপুরের জলাধারের অংশ অধিগ্রহণে উদ্যো

17

সিলেটে বিটিসিএলের গুদামঘরে আগুন, ওয়েল্ডিংয়ের ফুলকি থেকে অগ্ন

18

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

19

‘কিং’ হয়ে ফিরছেন শাহরুখ খান, প্রথম ঝলকেই মাতালেন ভক্তদের

20