Tanvir Khan
প্রকাশ : Jan 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব হিসেবে ওমর বিন হাদির চুক্তিভিত্তিক নিয়োগ

যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন ওমর বিন হাদি। অন্তর্বর্তী সরকার তাঁকে এই পদে নিয়োগ দিয়েছে। তিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির বড় ভাই।

গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে সই করেন যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য ওমর বিন হাদিকে চুক্তিভিত্তিকভাবে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগসংক্রান্ত অন্যান্য শর্ত চুক্তিপত্র অনুযায়ী নির্ধারিত হবে বলেও জানানো হয়। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

শহীদ শরিফ ওসমান বিন হাদি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম মুখ ছিলেন। গণ-অভ্যুত্থানের পর তিনি রাজনৈতিক-সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ গঠন করেন এবং সংগঠনটির আহ্বায়ক ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন, গত ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। ২০ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে লাখ লাখ মানুষ অংশ নেন। পরে তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদসংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

1

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ডে মামলা, গৃহকর্মী আয়েশা প্রধা

2

ওসমান হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম দাউদ খান

3

১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি: আলাদা হওয়ার ঘোষণা দিলেন জয় ভান

4

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছয় অনুষদের ডিনদের পদত্যাগের দাবিতে রা

5

পাকিস্তানি বাহিনী স্বাধীন বাংলাদেশের মুক্তিবাহিনীকে না দিয়ে

6

সিলেটে বিটিসিএলের গুদামঘরে আগুন, ওয়েল্ডিংয়ের ফুলকি থেকে অগ্ন

7

আইপিএল নিলামে ৯.২০ কোটি রুপিতে কলকাতা কিনলো মোস্তাফিজ

8

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

9

হাদি হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ,

10

অমর একুশে বইমেলা ২০২৬ ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে

11

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

12

হামজার জোড়া গোলেও জয়ের দেখা মিলল না, যোগ করা সময়ে নেপালের সম

13

ওসমান হাদির হত্যাচেষ্টা মামলায় দুইজনকে ৩ দিনের রিমান্ড

14

খালেদা জিয়ার সঙ্গে লন্ডন যাচ্ছেন ১৪ সদস্যের দল

15

প্রথম আলোর জরিপ: কর্মসংস্থান সংকট, আয় কমা ও সামাজিক অনিশ্চয়ত

16

ভুয়া ই-অ্যাপোস্টিল ওয়েবসাইটে ফাঁস ১ হাজার ১০০ নাগরিকের ব্যক্

17

রাজশাহীতে পুকুর খনন বিরোধ: এক্সকাভেটরের নিচে চাপা পড়ে তরুণ

18

আজ আবহাওয়া শুষ্ক, রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে

19

স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে পে কমিশনে ইউট্যাবের স্মারকলিপি

20