Tanvir Khan
প্রকাশ : Jan 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি: আলাদা হওয়ার ঘোষণা দিলেন জয় ভানুশালি ও মাহি বিজ

ভারতের জনপ্রিয় টেলিভিশন তারকা জয় ভানুশালি ও মাহি বিজ তাঁদের ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘদিন ধরে গুঞ্জনের পর অবশেষে ইনস্টাগ্রামে যৌথ বিবৃতির মাধ্যমে পারস্পরিক সম্মতিতে আলাদা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এই তারকা দম্পতি।

রোববার প্রকাশিত যৌথ বিবৃতিতে তাঁরা জানান, ‘আজ আমরা আলাদা পথে চলার সিদ্ধান্ত নিয়েছি। তবে একে অপরের প্রতি সম্মান ও সমর্থন সব সময় বজায় থাকবে। শান্তি, সহমর্মিতা ও মানবিকতা আমাদের সম্পর্কের মূল ভিত্তি ছিল এবং থাকবে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমাদের সন্তান—তারা, খুশি ও রাজবীরের জন্য যা কিছু প্রয়োজন, তা করতে আমরা সব সময় প্রতিশ্রুতিবদ্ধ। আলাদা হলেও আমরা সেরা বাবা–মা ও বন্ধু হিসেবেই তাদের আগলে রাখব। এই সিদ্ধান্তে কোনো খলনায়ক নেই, নেই কোনো নেতিবাচকতা।’

২০১১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন জয় ভানুশালি ও মাহি বিজ। ২০১৭ সালে তাঁরা খুশি ও রাজবীর নামে দুই শিশুকে দত্তক নেন। এরপর ২০১৯ সালে তাঁদের কন্যা তারা জন্মগ্রহণ করে।

রিয়েলিটি শো ‘নাচ বলিয়ে’–এর পঞ্চম সিজনে একসঙ্গে অংশ নিয়ে দর্শকদের নজর কাড়েন জয়–মাহি জুটি। পরবর্তী সময়ে আরও কয়েকটি রিয়েলিটি শোতে তাঁদের একসঙ্গে দেখা গেছে। সম্প্রতি প্রায় নয় বছরের বিরতির পর মাহি বিজ টেলিভিশনে ফেরার ঘোষণা দিয়েছেন। তাঁকে দেখা যাবে নতুন ধারাবাহিক ‘সেহের হোনে কো হ্যায়’–এ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপকূল হারিয়ে শহরমুখী মানুষের ভিড়, দুর্ভোগের নতুন নাম মোবারকদ

1

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

2

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

3

১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি: আলাদা হওয়ার ঘোষণা দিলেন জয় ভান

4

তালেবানের শাসনেও আফগান নারীদের দৃঢ়তা ও উদ্যোগ: এডব্লিউসিসিআই

5

আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৭, শতাধিক আহত

6

করপোরেট জগৎ মানুষের আবেগ বোঝে না: রফিকুল আলম

7

হাদি হত্যা মামলার প্রধান আসামি ভারতে পালিয়েছে, সহায়তাকারী দু

8

ভারতীয় সেনাবাহিনীতে ধর্মীয় বিভাজন ও নতুন ‘ভাবাদর্শের স্বাভাব

9

বিপিএলে নতুন ভূমিকায় নাজমুল হোসেন, রাজশাহী ওয়ারিয়র্সের সবদি

10

ওসমান হাদি হত্যার মূল আসামিদের ভারতে পালাতে সহায়ক যুবলীগ নে

11

রাজশাহীতে তীব্র শীত, ঘন কুয়াশা ও কম তাপমাত্রায় জনজীবনে প্রভা

12

প্রথম আলোর জরিপ: কর্মসংস্থান সংকট, আয় কমা ও সামাজিক অনিশ্চয়ত

13

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘা

14

তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা

15

বাস পোড়ানোর মামলায় আওয়ামী লীগ নেতা ইস্কান্দার মির্জা শামীম ৫

16

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

17

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীর আদালতে: ‘আম

18

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল ও ভুয়া নম্বরপ্লেট উদ্ধার

19

খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল, সংকটময় সময় পার করছেন: চিকি

20