বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে এখনো কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, দেশে কারও নিরাপত্তা নিয়ে কোনো ধরনের ঝুঁকি নেই এবং সবার জন্য নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কোনো আলোচনা হয়নি। তবে দেশে কারও নিরাপত্তায় কোনো ঝুঁকি নেই। সবার জন্য নিরাপত্তা ব্যবস্থা আছে।”
তিনি আরও জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত। প্রয়োজন হলে বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হবে। ব্যক্তির সামাজিক বা রাজনৈতিক অবস্থান অনুযায়ী নিরাপত্তা প্রদান করা হয়।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ