Tanvir Khan
প্রকাশ : Jan 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত একটি বাসে এক তরুণীকে দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসের চালক ও তাঁর দুই সহযোগীকে আটক করেছে হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

ভুক্তভোগী তরুণীর বাড়ি কুষ্টিয়া জেলায়। তিনি বর্তমানে রাজধানীর মিরপুর এলাকায় বসবাস করেন। আটক ব্যক্তিরা হলেন বাসচালক আলতাফ (২৫) এবং তাঁর সহযোগী মো. সাগর (২৪) ও মো. রাব্বি (২১)। আলতাফ দিনাজপুর সদর উপজেলার নরদেরাই গ্রামের বাসিন্দা। সাগরের বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরহাট গ্রামে এবং রাব্বির বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার আব্দুল পাগা গ্রামে।

ভুক্তভোগী তরুণীর বক্তব্যের বরাত দিয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরীফ জানান, বুধবার রাত পৌনে ১২টার দিকে সাভারের রেডিও কলোনি এলাকা থেকে আশুলিয়ায় যাওয়ার উদ্দেশ্যে সাভার পরিবহনের একটি বাসে ওঠেন ওই তরুণী। তখন বাসে আরও দুজন যাত্রী ছিলেন। কিছু দূর যাওয়ার পর ওই দুই যাত্রী নেমে গেলে বাসে তিনি একা হয়ে পড়েন।

এই সুযোগে বাসচালক আলতাফ ও তাঁর সহযোগী সাগর তরুণীকে ধর্ষণ করেন বলে অভিযোগ। এ সময় ধর্ষণের দৃশ্য মুঠোফোনে ধারণ করা হয়। পরে সাভার, আশুলিয়া ও চন্দ্রা এলাকার বিভিন্ন সড়কে সারা রাত বাসটি ঘোরানো হয়। তরুণী চিৎকার করলে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এ ছাড়া তাঁর মুঠোফোন ও কানের দুল ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে বাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া আন্ডারপাস এলাকায় থামলে হাইওয়ে পুলিশের একটি টহল দল সেখানে পৌঁছায়। এ সময় তরুণী পুলিশের কাছে ঘটনার বর্ণনা দিলে তাঁকে উদ্ধার করা হয়। পাশাপাশি বাসচালক ও দুই সহযোগীকে আটক করে টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়। ঘটনার সঙ্গে জড়িত বাসটিও জব্দ করেছে পুলিশ।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রহুল আমিন সন্ধ্যায় প্রথম আলোকে জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ভুক্তভোগী তরুণী নিজেই বাদী হয়ে মামলা করবেন। মামলায় আটক তিনজনকে আসামি করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

1

জিগাতলার ছাত্রী হোস্টেল থেকে এনসিপি নেত্রী জান্নাত আরা রুমির

2

চীনা সামাজিক মাধ্যমে ভারতবিরোধী মনোভাব বৃদ্ধি: বাস্তবতা ও ভু

3

সজিব ওয়াজেদ জয় ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞের মাস্টারমাইন্

4

সুদানে ড্রোন হামলায় আহত লেফটেন্যান্ট কর্নেল খালেকুজ্জামান, উ

5

সেন্ট মার্টিনে যাওয়ার সময় ঘাটে হট্টগোল, নিজেকে কর্মকর্তা পরি

6

ঢাকায় আসছেন ডা. জাকির নায়েক, উদ্বেগে ভারত

7

মানিকগঞ্জের খালে এক মাস ঘোরাফেরা শেষে ফাঁদে ধরা কুমির

8

সাক্ষী হাজির না হওয়ায় আবারও পেছালো শহীদ আবু সাঈদ হত্যা মামলা

9

সিলেটে অটোরিকশা আটকে সাড়ে ১২ লাখ টাকা লুট

10

শর্তসহ বা শর্তহীনভাবে নির্বাচনে আওয়ামী লীগকে দেখতে চান বেশির

11

খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা ও দোয়ায় ভিড়, নেতা–কর্মী ও সাধা

12

বিয়ারিং প্যাড নয়, ত্রুটি ছিল লাগানো ও তত্ত্বাবধানে: ডিএমটিসি

13

নির্বাচনমুখী মেরুকরণ শুরু: ফেব্রুয়ারির ভোট ঘিরে তিন শিবিরে ব

14

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর ওসমান হাদির হত্যায় শঙ্কা

15

৫২ বছরের ব্যবধানের পর হাইতি বিশ্বকাপে, ব্রাজিল-মরক্কো-স্কটল্

16

রিয়েল এস্টেট খাত অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তি — রিহ্যাব

17

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

18

বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান, জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা

19

আইপিএলের নতুন নিয়মে বাকি টাকা যাবে তহবিলে

20