Tanvir Khan
প্রকাশ : Nov 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

সাক্ষী হাজির না হওয়ায় আবারও পেছালো শহীদ আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ


বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য হাসিবুর রশীদসহ ৩০ আসামির বিরুদ্ধে শহীদ আবু সাঈদ হত্যার মামলায় সাক্ষ্যগ্রহণ আবারও পিছিয়েছে। সাক্ষী অনুপস্থিত থাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাক্ষ্যগ্রহণের নতুন দিন হিসেবে আগামী ১০ নভেম্বর নির্ধারণ করেছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার পর ট্রাইব্যুনাল-২ এ সিদ্ধান্তটি দেওয়া হয়। প্রসিকিউশনের পক্ষ থেকে সময় চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করে নতুন দিন ধার্য করেন। প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন সহিদুল ইসলাম ও আবদুস সাত্তার পালোয়ান।

এর আগে গত ১৩ অক্টোবর সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা ছিল, তবে সেদিনও সাক্ষী হাজির না হওয়ায় তা পেছানো হয়। তারও আগে ৬ অক্টোবর নবম দিনের সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়, যেখানে পুলিশের দুই উপপরিদর্শক এসআই রফিক ও এসআই রায়হানুল রাজ দুলাল সাক্ষ্য দেন।

পলাতক ২৪ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত চারজন আইনজীবী ওইদিন জেরা পরিচালনা করেন। মামলার গ্রেফতার ছয় আসামি হলেন—এএসআই আমির হোসেন, সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।

এই মামলার বিচার কার্যক্রম শুরু হয় ২৭ আগস্ট, চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের সূচনা বক্তব্যের মাধ্যমে। এর আগে ৬ আগস্ট ৩০ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। মামলায় মোট সাক্ষীর সংখ্যা ৬২ জন



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তফসিল ঘোষণার পর অনুমোদনহীন সমাবেশে কঠোর অবস্থান নিল অন্তর্বর

1

দুই উপদেষ্টার পদত্যাগে তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন ক

2

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত ৬০ হাজা

3

ভারতের ফুটবল দল নভেম্বরে ঢাকায় আসছে | বাংলাদেশ বনাম ভারত এশি

4

ইসরাইলকে সমর্থন ত্যাগ করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার ইঙ

5

ব্যাটিং কোচ আশরাফুলের মিশন: ব্যাটসম্যানদের শেখাবেন ‘রানের অঙ

6

ওসমান হাদির ওপর হামলা বৃহৎ চক্রান্তের অংশ: মির্জা আব্বাস

7

অন্তর্বর্তী সরকারের সংস্কার নিয়ে জনমত বিভাজন: প্রথম আলোর জাত

8

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

9

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৯ পদে নিয়োগ

10

সংকট চললেও গ্যাস উৎপাদন বাড়াতে কূপ খননে গতি নেই

11

ঐকমত্য কমিশনের সুপারিশ রাজনীতিতে বিভাজন বাড়ালো: রাশেদ আল মা

12

নোয়াখালীতে জামায়াত প্রার্থীর জনসংযোগে হামলার অভিযোগ, আহত অন্

13

সচিবালয় ভাতা দাবি: পাঁচজন কর্মকর্তা–কর্মচারীকে পুলিশ আটক, কর

14

অমর একুশে বইমেলা ২০২৬ ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে

15

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আদালতে:

16

ইউআইইউ মার্স রোভার টিমের বিশ্বজয়: ছয় বছরে ছয় সাফল্য

17

মিস ইউনিভার্সে বাংলাদেশের মিথিলা, আপনার ভোটেই সেরা ৩০-এ ওঠার

18

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুনে এক শিশুর মৃত্যু, তদন্ত এখ

19

পুলিশ লাইনের জন্য মোহাম্মদপুরের জলাধারের অংশ অধিগ্রহণে উদ্যো

20