Tanvir Khan
প্রকাশ : Jan 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

জামায়াতের জোট ছাড়ল ইসলামী আন্দোলন, ২৬৮ আসনে এককভাবে নির্বাচনে লড়াইয়ের ঘোষণা

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে না থেকে আসন্ন নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি ঘোষণা দিয়েছে, তারা দেশের ২৬৮টি আসনে নিজস্ব প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে।

শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ইসলামী আন্দোলনের প্রার্থীরা মোট ২৭০টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে দুটি আসনে মনোনয়নপত্র বাতিল হওয়ায় বর্তমানে ২৬৮টি আসনে প্রার্থীরা মাঠে রয়েছেন।

গাজী আতাউর রহমান জানান, এসব আসনে দলের প্রার্থীরা স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন এবং একজনও মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না। তিনি আরও বলেন, ৩০০ আসনের মধ্যে অবশিষ্ট ৩২টি আসনে ইসলামী আন্দোলনের নীতি ও আদর্শের সঙ্গে সামঞ্জস্য রয়েছে—এমন প্রার্থীদের প্রতি সমর্থন দেওয়া হবে।

এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ‘১১ দলীয়’ জোটের অংশ ছিল। তবে আসন সমঝোতা নিয়ে দলটির সঙ্গে জামায়াতের মধ্যে কয়েক দিন ধরে টানাপোড়েন চলছিল। একাধিক বৈঠক ও আলোচনা শেষে শেষ পর্যন্ত জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১০টি দল আসন সমঝোতায় পৌঁছায়।

গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে ওই জোট ২৫৩টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে। সেখানে ইসলামী আন্দোলনের জন্য ৪৭টি আসন ফাঁকা রাখা হয়। এর পরদিনই আজ জোট ছাড়ার সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানাল ইসলামী আন্দোলন বাংলাদেশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এশিয়ান আর্চারির ফাইনালে বাংলাদেশের হিমু ও বন্যা

1

জামালপুরে মসজিদে সভা নিয়ে জামায়াত-বিএনপির নেতা-কর্মীদের মধ্য

2

শাবিপ্রবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১৩ ও ১৪ জানুয়ারি

3

পার্বত্য চুক্তি বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞার আহ্বান ঊষাতন তালুক

4

জাতীয় ঐক্য ও সমঝোতা ছাড়া বাংলাদেশ এগোতে পারবে না: মতিউর রহমা

5

ভুয়া ই-অ্যাপোস্টিল ওয়েবসাইটে ফাঁস ১ হাজার ১০০ নাগরিকের ব্যক্

6

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

7

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

8

‘শাপলা কলি’ প্রতীক নিচ্ছে এনসিপি, ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘ

9

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর নতুন এজলাস উদ্বোধন প্রধা

10

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি: ঐতিহাসিক জয়ের পর সামনে কঠিন

11

হাদির ওপর হামলার পর বিএনপি–জামায়াত–এনসিপিকে ঐক্যের আহ্বান প্

12

অস্ট্রেলিয়ার জন্য বাংলাদেশ এখন ‘অ্যাসেসমেন্ট লেভেল–১’ দেশ

13

২০২৬ বিশ্বকাপের ড্র আজ রাত ১১টায়, আগাম প্রস্তুতি ও চ্যালেঞ্জ

14

চীনা সামাজিক মাধ্যমে ভারতবিরোধী মনোভাব বৃদ্ধি: বাস্তবতা ও ভু

15

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীর আদালতে, সাত

16

একাধিক আসনে নিরঙ্কুশ বিজয়

17

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান, বিমানবন্দর ও জনসমাবেশের

18

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে দ্রুত আমদানির পরামর্শ ট্যারিফ কমিশনে

19

কুষ্টিয়ায় বিজয় র‍্যালিতে প্রতিক্রিয়া

20