জামালপুর, ৮ নভেম্বর ২০২৫: মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের পাঁচপয়লা গ্রামে মসজিদের ভেতরে সভা করার বিষয়ে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে।
মারামারিতে জামায়াতের সহসাধারণ সম্পাদক রবিউল ইসলাম আহত হয়েছেন এবং তাকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনায় প্রতিবাদে রাতে মেলান্দহে জামায়াতের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিলও করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এশার নামাজের পর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে মসজিদে সভা চলছিল। বিএনপির নেতা-মুহাম্মদ জিয়াউল হক নেতৃত্বে কয়েকজন নেতা-কর্মী রাজনৈতিক সভা করার চেষ্টা নিষিদ্ধ করতে গেলে প্রথমে বাগবিতণ্ডা শুরু হয় এবং পরে হাতাহাতি ও মারামারিতে পরিণত হয়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। জামায়াত পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে, এবং পুলিশ ঘটনার তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ