Tanvir Khan
প্রকাশ : Jan 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

হাদি হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটির চট্টগ্রাম নগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা। শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়।

মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাজীর দেউড়ি এলাকায় গিয়ে সমাবেশে রূপ নেয়। বেলা আড়াইটার দিকে কাজীর দেউড়ি মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভকারীরা ‘তুমি কে, আমি কে—হাদি, হাদি’সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় তাঁদের হাতে ‘জাস্টিস ফর হাদি’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়।

সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সাবেক নেতা ইবনে হোসেন জিয়াদ। তিনি অভিযোগ করেন, হাদি হত্যার বিচার নিয়ে অন্তর্বর্তী সরকার টালবাহানা শুরু করেছে। তাঁর ভাষায়, বিচার নিশ্চিত না হলে প্রয়োজনে আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে।

জুলাই ঐক্য চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী আবরার হাসান রিয়াদ অভিযোগ করেন, হাদি হত্যা মামলায় তাড়াহুড়া করে ভুল ও অসম্পূর্ণ অভিযোগপত্র দেওয়া হয়েছে। তিনি বলেন, অভিযোগপত্রে থাকা ভুলগুলো ইতিমধ্যে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে। প্রকৃত আসামিদের অন্তর্ভুক্ত করে নতুন করে অভিযোগপত্র দাখিল না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ইনকিলাব মঞ্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রাফসান রাকিব বলেন, মামলার অভিযোগপত্রে সঠিক তথ্য উঠে আসেনি। তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, বিচার নিয়ে যদি টালবাহানা চলতেই থাকে, তাহলে আরও কঠোর আন্দোলনের পথে যাওয়ার ঘোষণা দেওয়া হবে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট রোড এলাকায় গুলিবিদ্ধ হন শহীদ শরিফ ওসমান বিন হাদি। এ ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর হাদি মারা গেলে মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক ফয়সাল আহমেদ গত ৬ জানুয়ারি ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্র পর্যালোচনার জন্য সময় নিয়ে গত বৃহস্পতিবার মামলার বাদী আদালতে অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দাখিল করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে দ্রুত আমদানির পরামর্শ ট্যারিফ কমিশনে

1

গাজীপুরে তুলার গুদামে অগ্নিকাণ্ড, ৭ ফায়ার ইউনিট নিয়ন্ত্রণে

2

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

3

খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল, সংকটময় সময় পার করছেন: চিকি

4

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

5

চোট পাওয়ার দুই দিন পরও হাসপাতালে রয়েছেন আইয়ার, রয়েছেন নিবিড়

6

নারী বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারতের প্রাইজমানি ১২৫ কোটি, বাংলাদ

7

রাশিয়ার পরিকল্পনা: এক দশকের মধ্যে চাঁদে পারমাণবিক বিদ্যুৎকেন

8

মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করতে ব্যর্থ হওয়ায় প্রথম আলো ও ড

9

নতুন তোশাখানা মামলায় ইমরান খান ও বুশরা বিবিকে ১৭ বছরের কারাদ

10

‘এসো, আমাকে ধরো’—মাদুরোর চ্যালেঞ্জই সত্য হলো, কারাকাস থেকে ত

11

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

12

৩০ বছর পর দেশে ফিরছেন জাইমা রহমান: নির্বাসনের সন্তান থেকে সফ

13

সীতাকুণ্ডে স্বেচ্ছাসেবক দল ও যুবদলের ৪ নেতাকে বহিষ্কার

14

এইচএসসি পুনঃনিরীক্ষণের ফল ১৬ নভেম্বর প্রকাশ

15

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

16

কক্সবাজার শহীদ মিনারে মুক্তিযুদ্ধের গ্রাফিতি মুছে আলপনা

17

নাটোরে আহত বিএনপি নেত্রী হেলেনা পারভীন চিকিৎসার অভাবে পঙ্গুত

18

মিস ইউনিভার্সে বাংলাদেশের মিথিলা, আপনার ভোটেই সেরা ৩০-এ ওঠার

19

রংপুরে ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের ১০৯তম প্রতিষ্ঠাবার্ষিকী প

20