Tanvir Khan
প্রকাশ : Oct 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

অন্তর্বর্তী সরকারের বিবৃতি: উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্যে বিভ্রান্তি না হওয়ার আহ্বান

নভেম্বরেই ক্যাবিনেট ক্লোজ হয়ে যাবে’—তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের এমন মন্তব্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলে মনে করছে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে বিভ্রান্তি এড়াতে আজ সোমবার এক বিবৃতিতে জানানো হয়েছে, নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের আগ পর্যন্ত উপদেষ্টা পরিষদ তার কার্যক্রম ও দায়িত্ব পালন অব্যাহত রাখবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এর অর্থ নভেম্বরের পরও উপদেষ্টা পরিষদের সভা নিয়মিতভাবে চলবে এবং সংস্কারকাজও অব্যাহত থাকবে।

গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তথ্য মন্ত্রণালয়ের সংস্কার বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরার সময় মাহফুজ আলম বলেন, ‘আমাদের যে সময়সীমা ছিল, তা তিন মাস। এখন হয়তো এক মাস বাকি আছে। কারণ, যেসব কাজ করা হবে, সেগুলো ক্যাবিনেটের মাধ্যমে অথবা নীতিমালা ও অধ্যাদেশ প্রণয়ন করে করতে হবে। নভেম্বরের পরে আমরা তা আর করতে পারব না, কারণ তখন ক্যাবিনেট ক্লোজ হয়ে যাবে। এরপর নির্বাচন কমিশন দায়িত্ব নেবে, আর তখন ক্যাবিনেট মিটিং বসে না।’

অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছে। এর আগে বিএনপি এই সরকারকে ‘তত্ত্বাবধায়ক সরকারের আদল’ দেওয়ার দাবি জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন তোশাখানা মামলায় ইমরান খান ও বুশরা বিবিকে ১৭ বছরের কারাদ

1

ভারতীয় সেনাবাহিনীতে ধর্মীয় বিভাজন ও নতুন ‘ভাবাদর্শের স্বাভাব

2

তুরস্ক বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিলো সব ক্ষেত্রে

3

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছয় অনুষদের ডিনদের পদত্যাগের দাবিতে রা

4

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

5

জাকির নায়েককে আপাতত বাংলাদেশে প্রবেশের অনুমতি নয়: কোর কমিটির

6

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান: বিএনপি আয়োজন করছে স্মরণ

7

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীর আদালতে, সাত

8

স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে পে কমিশনে ইউট্যাবের স্মারকলিপি

9

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে গুজবে কান না দিতে জনগণের প্রতি আহ্

10

ধামরাই ও রানীনগরে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় নাশকতার চেষ্টা

11

মুন্সিগঞ্জে ডোবা থেকে হাত-পা বাঁধা অবস্থায় অটোচালকের লাশ উদ্

12

ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএতে এসিবিএ প্রোগ্রামের ভর্তি শুরু, আব

13

৩২ বিলিয়ন ডলার রিজার্ভ খরচ করে আসলে কী অর্জন করলাম?

14

বিপিএল নিলামে ৭০ লাখে চুক্তি, হাসিমুখে লিটন দাস: ‘যেটা আছে,

15

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

16

নিউমুরিং কনটেইনার টার্মিনাল চুক্তি: হাইকোর্টে বিভক্ত রায়

17

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন, স্কয়ার হাসপাতালে ভর্তি

18

গুম সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধ মামলায় অভিযোগ গঠনের আদেশ ২৩

19

রাশিয়ার পরিকল্পনা: এক দশকের মধ্যে চাঁদে পারমাণবিক বিদ্যুৎকেন

20