Tanvir Khan
প্রকাশ : Dec 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান: বিএনপি আয়োজন করছে স্মরণীয় অভ্যর্থনা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ওই দিন বেলা ১১টা ৫৫ মিনিটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

১৭ বছরের বেশি সময় পর যুক্তরাজ্য থেকে দেশে ফেরার এই ঘটনা স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজন করছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, এই ঐতিহাসিক প্রত্যাবর্তন যেন বিগত ৫৫ বছরের ইতিহাসের দৃষ্টান্ত ছাড়িয়ে যায় এবং আগামী ৫৫ বছরের ইতিহাসেও স্মরণীয় হয়ে থাকে, সেই লক্ষ্যেই সব আয়োজন করা হচ্ছে।

প্রত্যাবর্তন উপলক্ষে গঠিত অভ্যর্থনা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্বে আছেন সালাহউদ্দিন আহমদ। তাঁর নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল আজ বিমানবন্দর পরিদর্শন করে এবং বেবিচক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে উপস্থিত ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলমগীর পাভেল এবং তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামছুল ইসলাম।

বিকেল চারটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বিমানবন্দর থেকে গাড়িতে উঠার স্থান, রাস্তা এবং তারেক রহমানের এভারকেয়ার হাসপাতালে যাত্রাপথ সব পরিদর্শন করা হয়েছে। নিরাপত্তার বিষয়টি সরকারের সংশ্লিষ্ট মহলের সঙ্গে দলের নিরাপত্তা টিম আলাদাভাবে সমন্বয় করেছে।

ঢাকায় আসার পর তিনি গুলশান অ্যাভিনিউ ১৯৬ নম্বর বাসায় উঠবেন। এই বাসার পাশেই ‘ফিরোজা’, যেখানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কয়েক বছর ধরে অবস্থান করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন ও গণভোটে সশস্ত্র বাহিনীর দায়িত্বশীল ভূমিকার ওপর জোর

1

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

2

বিয়ারিং প্যাড নয়, ত্রুটি ছিল লাগানো ও তত্ত্বাবধানে: ডিএমটিসি

3

ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে তীব্র প্রতিক্রিয়া

4

খালেদা জিয়া ও তারেক রহমান প্রার্থী হওয়ায় বগুড়ায় বিএনপির আনন্

5

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

6

বিশ্বের ১০টি দীর্ঘতম মহাসড়ক: সভ্যতা, বাণিজ্য ও ভ্রমণের করিডর

7

একই দিনে বাবা-ছেলের গোল, ফিরল রোনালদোর ২২ বছরের পুরোনো স্মৃত

8

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা শারীরিক পরিস্থিতির ওপর নির্ভরশীল

9

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির দাফন সম্পন্ন, জানাজা

10

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট হতে পারে ফেব্রুয়ারির দ্বিতীয়

11

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

12

নিবন্ধন পাচ্ছে নতুন দুটি দল: জনতার দল ও আমজনতার দল

13

এমিলিয়ানো মার্তিনেজের ভবিষ্যৎ অনিশ্চয়, অ্যাস্টন ভিলার গোলপোস

14

অন্তর্বর্তী সরকারের সংস্কার নিয়ে জনমত বিভাজন: প্রথম আলোর জাত

15

সিংড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত কলেজছাত্র তন্ময়ের মৃত্যু

16

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আদালতে:

17

এনআইডিতে অতিরিক্ত সিম ও হ্যান্ডসেট দেখানোর সমস্যা সমাধানে সম

18

বাঁ হাঁটুর অস্ত্রোপচারে নেইমার, বিশ্বকাপের আগে ফিরতে দৌড়ের শ

19

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা: দুই আসামি গ্রেপ্

20