Tanvir Khan
প্রকাশ : Jan 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে যাবে না বাংলাদেশ, ম্যাচ সরানোর অনুরোধ বিসিবির

টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। উদ্ভূত পরিস্থিতিতে ভারতের মাটিতে নির্ধারিত বাংলাদেশের সব ম্যাচ অন্য কোনো দেশে আয়োজনের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বোর্ড।

আজ সন্ধ্যায় প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বিকেলে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে গত ২৪ ঘণ্টার ঘটনাপ্রবাহ এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভারতে বাংলাদেশের ম্যাচ আয়োজন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন বোর্ড পরিচালকেরা।

বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে গুরুতর আশঙ্কা তৈরি হয়েছে। সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা এবং বাংলাদেশ সরকারের পরামর্শের ভিত্তিতে বোর্ড এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, বর্তমান অবস্থায় জাতীয় দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে পাঠানো নিরাপদ হবে না।

এই সিদ্ধান্তের কথা জানিয়ে বিসিবি ইতোমধ্যে টুর্নামেন্টের আয়োজক সংস্থা আইসিসিকে চিঠি দিয়েছে। ওই চিঠিতে ভারতের ভেন্যুতে নির্ধারিত বাংলাদেশের সব ম্যাচ অন্য কোনো দেশে স্থানান্তরের প্রস্তাব করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিসিবি আশা প্রকাশ করেছে, আইসিসি দ্রুত পরিস্থিতি বিবেচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালের সামনে ভিড়, দুপুরে স্বাস্থ্যবি

1

ওসমান হাদির ওপর গুলিবর্ষণ: ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা

2

জামালপুরে ইজিবাইকের লাইসেন্স ফি বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘট, দু

3

সজিব ওয়াজেদ জয় ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞের মাস্টারমাইন্

4

৫২ বছরের ব্যবধানের পর হাইতি বিশ্বকাপে, ব্রাজিল-মরক্কো-স্কটল্

5

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

6

মালির সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, কারণ জ্বালানিসংকট

7

জামালপুরে মসজিদে সভা নিয়ে জামায়াত-বিএনপির নেতা-কর্মীদের মধ্য

8

আদর্শ ওয়াজ মাহফিল কেমন হওয়া উচিত: আলেমদের পরামর্শ

9

আইসিসি বোর্ড মিটিং: নারী ক্রিকেট সম্প্রসারণ ও ভারতকে এশিয়া ক

10

রাষ্ট্র সংস্কারে বাস্তবায়নই মূল চ্যালেঞ্জ, বললেন রেহমান সোবহ

11

সচিবালয় ভাতা দাবি: পাঁচজন কর্মকর্তা–কর্মচারীকে পুলিশ আটক, কর

12

নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে—বাধা দেওয়ার ক্ষম

13

‘শাপলা কলি’ প্রতীক নিচ্ছে এনসিপি, ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘ

14

এশিয়ান কাপ বাছাইয়ের স্কোয়াডে প্রথমবার কিউবা মিচেল

15

সাবেক মন্ত্রী মায়া ও পরিবারের ৮১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

16

আগামী নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে এগিয়ে

17

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাতে ঝুলল নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানা

18

ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, এলাকায় উত্তেজনা

19

শফিকুল আলম: তারেক রহমানের দেশে ফেরার সঙ্গে রাজনৈতিক শূন্যতা

20