Tanvir Khan
প্রকাশ : Nov 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

জামালপুরে ইজিবাইকের লাইসেন্স ফি বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘট, দুর্ভোগে সাধারণ মানুষ

জামালপুর শহরে ইজিবাইকের লাইসেন্স ফি বৃদ্ধি ও পাঁচ দফা দাবিতে ধর্মঘটে নেমেছেন চালক ও মালিকেরা। আজ রোববার সকাল ছয়টা থেকে শুরু হওয়া এই ধর্মঘট চলবে বেলা দুইটা পর্যন্ত। এতে শহরের শিক্ষার্থী, কর্মজীবী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

পৌরসভা সূত্রে জানা গেছে, প্রতিটি ইজিবাইকের লাইসেন্স ফি ৫০০ টাকা বাড়িয়ে ৩ হাজার ৫০০ থেকে ৪ হাজার টাকা করা হয়েছে। একই সঙ্গে যানজট নিয়ন্ত্রণে রাখতে এক দিন লাল ও পরের দিন সবুজ রঙের ইজিবাইক চালানোর নতুন নিয়ম করা হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে চালক ও মালিকেরা শহরের গেটপাড় এলাকায় অবস্থান নিয়ে স্লোগান দেন এবং ধর্মঘট পালন করছেন।

চালকদের অভিযোগ, ইজিবাইকই তাঁদের জীবিকার একমাত্র উৎস। আয় কমে যাওয়ার মধ্যেও পৌরসভা প্রতি বছর নানা খাতে টাকা আদায় করছে। নতুন করে ফি বৃদ্ধি ও রঙ পরিবর্তনের খরচ তাঁদের পক্ষে বহন করা সম্ভব নয়।

আজ সকাল থেকে শহরের প্রধান সড়ক ও অভ্যন্তরীণ রাস্তাগুলো ফাঁকা দেখা গেছে। কোনো ইজিবাইক চলাচল না করায় যাত্রীরা হেঁটে গন্তব্যে যাচ্ছেন, অনেকে মালপত্র মাথায় নিয়ে হাঁটছেন। শিক্ষার্থীরাও হেঁটে স্কুল-কলেজে যাচ্ছেন।

সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থী মো. রাফি বলেন, “দাবি-দাওয়া থাকতে পারে, কিন্তু সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা উচিত নয়।”

অন্যদিকে, জামালপুর পৌরসভার প্রশাসক মৌসুমী খানম জানান, চালক ও মালিকেরা ভুল তথ্যের ভিত্তিতে আন্দোলনে নেমেছেন। “লাল ও সবুজ রঙের কাজ পৌরসভা নিজেই করবে। লাইসেন্স ফি বৃদ্ধির ৫০০ টাকা চালকদের দক্ষতা বৃদ্ধির কর্মশালায় ব্যয় করা হবে,” বলেন তিনি।

জামালপুর পৌরসভা সূত্রে জানা গেছে, বর্তমানে শহরে প্রায় ১১ হাজার ইজিবাইক চলাচল করছে, যার মধ্যে ৭ হাজার ৪০০টির লাইসেন্স রয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় সংসদ নির্বাচনের পর অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা

1

বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর হিসাবে মাত্র ৩ হ

2

যুক্তরাষ্ট্রে চিটাগং ইউনিভার্সিটি অ্যালামনাই ফেডারেশনের নতুন

3

আয়ারল্যান্ড সিরিজে জাতীয় দলের ব্যাটিং কোচ আশরাফুল

4

ভারতের মধ্যপ্রদেশে দলিত ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে

5

মুন্সিগঞ্জ–৩ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে মুক্তারপুর সেতু

6

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

7

মালির সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, কারণ জ্বালানিসংকট

8

সাঈদ আল নোমান চট্টগ্রাম-১০ এ মনোনীত

9

বিএনপি বা জামায়াতের সঙ্গে এখনো সমঝোতার সুযোগ দেখছে এনসিপি

10

ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

11

গুম সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধ মামলায় অভিযোগ গঠনের আদেশ ২৩

12

জিগাতলার হোস্টেল থেকে এনসিপি নেত্রী জান্নাতারা রুমীর ঝুলন্ত

13

হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফেরত পাঠানো

14

দৃষ্টিপ্রতিবন্ধী তাওসিফ পরীক্ষা দিতে পারলেন না, শ্রুতলেখকের

15

ওসমান হাদির ওপর গুলিবর্ষণ: ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা

16

খালেদা জিয়ার জানাজায় পাকিস্তানের পার্লামেন্ট স্পিকার সরদার আ

17

স্ত্রী-কন্যাসহ লোটাস কামালের আয়কর নথি জব্দের নির্দেশ

18

অ্যাশেজের প্রস্তুতিতে ট্রাভিস হেডের নাম প্রত্যাহার, ভারতের জ

19

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৪

20