ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন অ্যাশেজ সিরিজের প্রস্তুতিতে মনোযোগ দিতে ভারতের বিপক্ষে চলমান টি–টোয়েন্টি সিরিজ থেকে নাম প্রত্যাহার করেছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ট্রাভিস হেড। ফলে সিরিজের শেষ দুই ম্যাচে আর দেখা যাবে না তাঁকে।
ভারতের বিপক্ষে সাম্প্রতিক পাঁচ ইনিংসে হেডের রান—৮, ২৮, ২৯, ২৮ ও ৬। ২০২৩ সাল থেকে ভারতীয় বোলারদের বিপক্ষে বিধ্বংসী ব্যাটিংয়ে আতঙ্ক ছড়ালেও সাম্প্রতিক সময়ে তেমন ফর্মে নেই তিনি। তবুও তাঁর অনুপস্থিতি নিঃসন্দেহে ভারতের জন্য স্বস্তির খবর।
অস্ট্রেলিয়া দলের এই ব্যাটসম্যান জানিয়েছেন, ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজকে সামনে রেখে প্রথম শ্রেণির ঘরোয়া ক্রিকেট শেফিল্ড শিল্ডে খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বর্তমানে অস্ট্রেলিয়া–ভারতের টি–টোয়েন্টি সিরিজ ১–১ সমতায় রয়েছে। সিরিজের শেষ দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ৬ ও ৮ নভেম্বর, আর অ্যাশেজ শুরু হবে আগামী ২১ নভেম্বর।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ