Tanvir Khan
প্রকাশ : Dec 31, 2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার আকশু ফার্নান্দো মৃত্যুবরণ করেছেন

কয়েক বছর কোমায় থাকার পর গতকাল মারা গেছেন শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলে খেলা ক্রিকেটার আকশু ফার্নান্দো।

২০১৮ সালের ২৮ ডিসেম্বর দক্ষিণ কলম্বোর মাউন্ট লাভিনিয়া এলাকায় সমুদ্রসৈকতে অনুশীলন চলাকালীন অরক্ষিত রেলপথ পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন ফার্নান্দো। এরপর থেকে ৩৪ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার বেশির ভাগ সময় লাইফ সাপোর্টে ছিলেন।

ফার্নান্দো শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে সম্ভাবনাময় ব্যাটসম্যান ছিলেন। দুর্ঘটনার আগে তিনি রাগামা ক্রিকেট ক্লাবের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করেছিলেন। সিনিয়র পর্যায়ে তাঁর সাতটি ৫০+ স্কোর ছিল। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৯ ম্যাচে ১০৬৭ রান করেছেন, লিস্ট এ ক্রিকেটে ২৫ ম্যাচে ২৯৮ রান করেছেন এবং ১৯টি টি-টোয়েন্টি খেলেছেন।

ফার্নান্দো নিউজিল্যান্ডে ২০১০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের প্রতিনিধিত্ব করেছেন। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই উইকেটে হারে শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৫২ রান করেছিলেন। তাঁর প্রজন্মের লঙ্কান ক্রিকেটে তিনি অন্যতম সম্ভাবনাময় খেলোয়াড় হিসেবে বিবেচিত হতেন।

কলম্বোর সেন্ট পিটার কলেজ থেকে উঠে আসা ফার্নান্দো স্কুল ক্রিকেটেও সফল ছিলেন এবং অনূর্ধ্ব-১৩, অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৭ দলের অধিনায়কত্ব করেছেন। রাগামা ক্রিকেট ক্লাবের সিনিয়র প্রশাসক রোশান আবেসিংয়ে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, “সে ছিল এক অসাধারণ তরুণ, যার প্রতিশ্রুতিময় ক্যারিয়ার নির্মম এক দুর্ঘটনায় শেষ হয়ে যায়। আমরা সবসময় তাকে মনে রাখব।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

1

পাকিস্তানি বাহিনী স্বাধীন বাংলাদেশের মুক্তিবাহিনীকে না দিয়ে

2

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক আ ক ম জামাল উদ্দীনকে হেনস্তা

3

জামালপুরে মসজিদে সভা নিয়ে জামায়াত-বিএনপির নেতা-কর্মীদের মধ্য

4

মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভক্তি ও রাজনীতি: ঐক্যর আহ্বান

5

হাসিনা–জয়–পুতুলের বিরুদ্ধে দুর্নীতির তিন মামলার সাক্ষ্যগ্রহণ

6

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

7

একাধিক আসনে নিরঙ্কুশ বিজয়

8

নির্বাচনমুখী মাহফুজ আলম ও আসিফ মাহমুদ: কোন দলের প্রার্থী হবে

9

হাদি হত্যা মামলার প্রধান আসামি ভারতে পালিয়েছে, সহায়তাকারী দু

10

‘কিং’ হয়ে ফিরছেন শাহরুখ খান, প্রথম ঝলকেই মাতালেন ভক্তদের

11

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

12

মানিকগঞ্জের খালে এক মাস ঘোরাফেরা শেষে ফাঁদে ধরা কুমির

13

ধামরাই ও রানীনগরে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় নাশকতার চেষ্টা

14

ঢামেকে নারী চিকিৎসককে অশোভন মন্তব্য, প্রতিবাদে দেড় ঘণ্টা বন্

15

স্কুলছাত্রীর সংগ্রহীত স্মৃতিকথা: মুক্তিযুদ্ধের ভয়ঙ্কর ছবি উঠ

16

আইসিসি বোর্ড মিটিং: নারী ক্রিকেট সম্প্রসারণ ও ভারতকে এশিয়া ক

17

শর্তসহ বা শর্তহীনভাবে নির্বাচনে আওয়ামী লীগকে দেখতে চান বেশির

18

কুষ্টিয়ায় বিজয় র‍্যালিতে প্রতিক্রিয়া

19

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

20