Tanvir Khan
প্রকাশ : Jan 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

গণমাধ্যমে হামলায় উদ্বেগ, স্বাধীন তদন্তের আহ্বান

বাংলাদেশে সিঙ্গাপুরের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স–সিডিএ) মিচেল লি গণমাধ্যমের ওপর সাম্প্রতিক হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি হামলাকারীদের শনাক্ত করে স্বাধীন ও উন্মুক্ত তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনার আহ্বান জানান।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এসে মিচেল লি গত ১৮ ডিসেম্বর সংঘটিত উদ্দেশ্যপ্রণোদিত ও সংগঠিত সন্ত্রাসী হামলার শিকার হওয়া প্রতিষ্ঠানটির প্রতি সংহতি জানান। তিনি ক্ষতিগ্রস্ত কার্যালয় ঘুরে দেখেন এবং আগুনে পুড়িয়ে দেওয়া ভবন পরিদর্শনের সময় বিভিন্ন বিষয়ে খোঁজ নেন।

পরিদর্শনকালে মিচেল লি বলেন, “গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো গণমাধ্যম। সংবাদমাধ্যমের স্বাধীনতা ও মুক্ত পরিবেশ গণতন্ত্রের জন্য অপরিহার্য।” তিনি আরও বলেন, “প্রথম আলো ও গণমাধ্যমের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে।”

মানবাধিকার রক্ষা ও দেশের অগ্রগতির জন্য সংবাদমাধ্যমের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরে সিঙ্গাপুরের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বলেন, “গণমাধ্যমই জনগণকে তথ্য জানায়। তাই গণমাধ্যমের ওপর যেকোনো হামলা অত্যন্ত উদ্বেগজনক। আশা করি, স্বাধীন ও উন্মুক্ত তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনা হবে।”

এ সময় প্রথম আলো সম্পাদক মতিউর রহমান সিঙ্গাপুরের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে স্বাগত জানান।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর রাতে ঢাকার কারওয়ান বাজারে প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে সন্ত্রাসী হামলা চালানো হয়। হামলাকারীরা ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি দুটি সংবাদপত্রের ভবনে অগ্নিসংযোগ করে। গণমাধ্যম প্রতিষ্ঠানে এ ধরনের হামলার ঘটনায় দেশ-বিদেশে তীব্র নিন্দা জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ৩৫ ফুট গভীর নলকূপে পড়ে দুই বছরের শিশু, জীবিত উদ্ধা

1

ওসমান হাদির ওপর হামলায় ক্ষোভ প্রকাশ, কঠোর প্রতিক্রিয়ার হুঁশি

2

আজ শেয়ারের মূল্যবৃদ্ধির শীর্ষে মনোস্পুল বাংলাদেশ

3

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

4

জাপানি উদ্যোক্তা বাংলাদেশে ড্রাইভিং স্কুল স্থাপন করে চালক নি

5

জিয়া উদ্যানে দাফনের প্রস্তুতি, মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা

6

জামালপুরে মসজিদে সভা নিয়ে জামায়াত-বিএনপির নেতা-কর্মীদের মধ্য

7

বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব হিসেবে ওম

8

লুই ভুঁতো ব্যাগ থেকে ডাকশুন্ড উৎসব—মজার তথ্যের রঙিন ঝলক

9

হাতিয়ার জাগলার চর দখলকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৫,

10

ঢাকার রাস্তায় টেসলা, রোলস–রয়েস, পোরশেসহ ২ হাজার ৫০০ বিলাসবহু

11

দেশনেত্রী খালেদা জিয়া ও বাংলাদেশের রাজনীতিতে এক অপূরণীয় শূন্

12

এনআইডিতে অতিরিক্ত সিম ও হ্যান্ডসেট দেখানোর সমস্যা সমাধানে সম

13

আলমডাঙ্গায় মোটরসাইকেল–লাটা হাম্বার সংঘর্ষে প্রবাসী নিহত, আহত

14

চোট পাওয়ার দুই দিন পরও হাসপাতালে রয়েছেন আইয়ার, রয়েছেন নিবিড়

15

সংকট চললেও গ্যাস উৎপাদন বাড়াতে কূপ খননে গতি নেই

16

নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে—বাধা দেওয়ার ক্ষম

17

বাংলাদেশে কারাবন্দী সাংবাদিকদের মুক্তিতে উদ্যোগ নেওয়ার আহ্বা

18

পুরোনো আইন ব্যবহার করে নতুন গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব কি? প্র

19

সংকট, সংগ্রাম ও সৌজন্যের রাজনীতি: ইতিহাসে খালেদা জিয়ার উত্তর

20