Tanvir Khan
প্রকাশ : Nov 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

মিস ইউনিভার্সে বাংলাদেশের মিথিলা, আপনার ভোটেই সেরা ৩০-এ ওঠার সুযোগ


থাইল্যান্ডে অনুষ্ঠিত ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। প্রথমবারের মতো কোনো বাংলাদেশির বিশ্বসুন্দরীর মুকুট জয়ের সম্ভাবনা নিয়ে উচ্ছ্বাস চলছে দেশজুড়ে। ইতিমধ্যে পিপলস চয়েস ভোটিংয়ে সেরা চারে উঠে এসেছেন মিথিলা।

মিস ইউনিভার্সের অফিসিয়াল অ্যাপে ১২ নভেম্বর দুপুর ২টা পর্যন্ত দেখা যায়, মিথিলার মোট ভোটসংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৪ হাজার ৯৫৩। এর আগে তিনি পেয়েছিলেন ১ লাখ ২৬ হাজার ৫০৯ ভোট। বর্তমানে তাঁর চেয়ে এগিয়ে আছেন চিলি, ফিলিপাইন ও মেক্সিকোর প্রতিযোগীরা।

মিথিলার জন্য ইতোমধ্যে অভিনয় ও ফ্যাশন অঙ্গনের তারকারা ভোট চেয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালাচ্ছেন। তাঁদের মধ্যে আছেন জয়া আহসান, রুনা খান, শবনম বুবলী, মুমতাহিনা টয়া, ঐশী, পিয়া জান্নাতুল, শবনম ফারিয়া, সামিরা খান মাহি ও আল আমিনসহ অনেকে।

ভোট দিতে চাইলে মিস ইউনিভার্স অ্যাপে গিয়ে ‘বাংলাদেশ’ নির্বাচন করে ‘গেট ভোট’ অপশন থেকে ‘পিপলস চয়েস’ বিভাগে তানজিয়া জামান মিথিলাকে বেছে নেওয়া যাবে। এছাড়া বিজ্ঞাপন দেখে আরও বাড়তি ভোট দেওয়ার সুযোগও রয়েছে।

সাম্প্রতিক এক আবেগঘন পোস্টে মিথিলা লেখেন, “আমি কাঁদছি। জানি না কী বলব। আপনাদের ৭৩ হাজার ভোটে আমি সেরা পাঁচে উঠেছি। আমার দেশবাসী, ভক্ত, বন্ধু, সহকর্মী—সবাইকে ভালোবাসি। এবার মুকুট নিয়েই দেশে ফিরতে চাই।”

৩৩ বছর বয়সী এই মডেল ১৮ সেপ্টেম্বর ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে দ্বিতীয়বারের মতো মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জেতেন। ২০২০ সালেও তিনি একই শিরোপা অর্জন করেছিলেন, তবে কোভিড পরিস্থিতির কারণে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি। এবার তিনি নিয়মিত প্রশিক্ষণ ও গ্রুমিংয়ের মধ্য দিয়ে মঞ্চে আত্মপ্রকাশ করেছেন।

‘পিপলস চয়েস’ বিভাগে যারা এগিয়ে থাকবেন, তারা সরাসরি মিস ইউনিভার্সের সেরা ৩০-এ জায়গা পাবেন। আগামী ২১ নভেম্বর ঘোষণা করা হবে নতুন মিস ইউনিভার্স বিজয়ীর নাম।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদ নির্বাচনে এবার ভোটকেন্দ্রের সংখ্যা বাড়লেও ভোটকক্ষের সংখ

1

কারাবন্দী ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি পেলেন বোন উজমা

2

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর ওসমান হাদির হত্যায় শঙ্কা

3

ইসরায়েলের অবরোধে জর্ডান ও মিসরে আটকে রয়েছে জাতিসংঘের মানবিক

4

আয়কর রিটার্নে নগদ টাকা কত দেখাবেন, যা জানা জরুরি

5

রুপির দরপতনে নতুন রেকর্ড, বাংলাদেশি ভ্রমণকারীরা লাভবান

6

ভারত বিজয়ের পর শ্রীমঙ্গলে শমিত সোমের ফিরতি উৎসব

7

হামজার জোড়া গোলেও জয়ের দেখা মিলল না, যোগ করা সময়ে নেপালের সম

8

চোট পাওয়ার দুই দিন পরও হাসপাতালে রয়েছেন আইয়ার, রয়েছেন নিবিড়

9

ঢাকার রাস্তায় টেসলা, রোলস–রয়েস, পোরশেসহ ২ হাজার ৫০০ বিলাসবহু

10

খালেদা জিয়ার ৪১ বছর বিএনপি নেতৃত্ব ও রাজনৈতিক যাত্রা

11

জনমত জরিপ ২০২৫: ভোটে দল ও প্রতীকই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচ

12

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

13

খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা গুলিবিদ্ধ, বাসা

14

সহিংসতা উসকানি ও নির্বাচন বানচালের অপচেষ্টার অভিযোগে মেটাকে

15

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

16

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা: দুই আসামি গ্রেপ্

17

খুলনা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের ঢাকায় তলব করেছে বিএনপি, ভার

18

স্ত্রী-কন্যাসহ লোটাস কামালের আয়কর নথি জব্দের নির্দেশ

19

খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক, জানাজার দিনে

20