Tanvir Khan
প্রকাশ : Jan 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক

দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে উপস্থিত রয়েছেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, বিএসআরএমের চেয়ারম্যান আলীহোসেইন আকবরআলী, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন ও এ কে আজাদ, স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, বিটিএমএর সাবেক সভাপতি মতিন চৌধুরী এবং বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ।

এ ছাড়া মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল, উত্তরা মোটর করপোরেশন লিমিটেডের চেয়ারম্যান মতিউর রহমান, এমসিসিআইয়ের সভাপতি কামরান টি রহমান, বিজিএমইএর সাবেক সভাপতি কুতুবউদ্দিন আহমেদ, বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক, এমসিসিআইয়ের সাবেক সভাপতি নিহাদ কবিরসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের বর্তমান ও সাবেক নেতারা বৈঠকে অংশ নিয়েছেন।

বৈঠকে আরও উপস্থিত আছেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, বিটিএমএর সভাপতি শওকত আজিজ, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, স্টিল মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলম, আইসিসি বাংলাদেশের নির্বাহী সদস্য ও ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান এবং প্রাণ গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী।

এ ছাড়া পারটেক্স গ্রুপের আজিজুল কায়সার, ডিসিসিআইয়ের সাবেক সভাপতি হোসেন খালেদ, ডিসিসিআইয়ের সভাপতি তাসকিন আহমেদ, বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি আব্দুল মোকতাদির, বিএবির সভাপতি আব্দুল হাই সরকার, সিকম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হকসহ বিভিন্ন খাতের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদও এ বৈঠকে অংশ নিয়েছেন। বৈঠকে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, বিনিয়োগ পরিবেশ এবং শিল্পখাতের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছয় অনুষদের ডিনদের পদত্যাগের দাবিতে রা

1

১৫ সেনা কর্মকর্তার মামলায় আইনজীবী সরোয়ার হোসেনের নাম প্রত্যা

2

আরও তিন বছরের জন্য জামায়াতের আমির নির্বাচিত হলেন শফিকুর রহমা

3

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

4

জামায়াতের জোট ছাড়ল ইসলামী আন্দোলন, ২৬৮ আসনে এককভাবে নির্বাচন

5

ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, এলাকায় উত্তেজনা

6

গাজীপুরে তুলার গুদামে অগ্নিকাণ্ড, ৭ ফায়ার ইউনিট নিয়ন্ত্রণে

7

গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, সিঙ্গাপুর

8

সরকারকে না জানিয়ে ভোজ্যতেলের দাম বাড়ানো অবৈধ—বাণিজ্য উপদেষ্ট

9

আয়ারল্যান্ডকে উড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশ

10

খালেদা জিয়ার রাজনৈতিক যাত্রা: গৃহবধূ থেকে বাংলাদেশের শক্তিশা

11

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

12

ধামরাই ও রানীনগরে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় নাশকতার চেষ্টা

13

ওসমান হাদির ওপর হামলায় ক্ষোভ প্রকাশ, কঠোর প্রতিক্রিয়ার হুঁশি

14

কক্সবাজার শহীদ মিনারে মুক্তিযুদ্ধের গ্রাফিতি মুছে আলপনা

15

নিকোলা মাদুরোকে আটক ও ভেনেজুয়েলা ‘চালানোর’ ঘোষণা

16

হোবার্ট হারিকেনসের জয়, রিশাদ হোসেনের বুদ্ধিদীপ্ত

17

সিরাজগঞ্জ-৫ আসনে ধানের শীষ প্রার্থীকে গণসংবর্ধনা

18

মালির সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, কারণ জ্বালানিসংকট

19

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

20