Tanvir Khan
প্রকাশ : Dec 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

কক্সবাজার শহীদ মিনারে মুক্তিযুদ্ধের গ্রাফিতি মুছে আলপনা

কক্সবাজার শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের তিন পাশের দেয়ালে আঁকা মুক্তিযুদ্ধভিত্তিক গ্রাফিতি হঠাৎ মুছে ফেলে সেখানে আলপনা আঁকার ঘটনায় তীব্র সমালোচনা সৃষ্টি হয়েছে। সোমবার (গতকাল) জেলা পরিষদের উদ্যোগে এই আলপনা আঁকা হয়, যা দেখতে বিয়েবাড়ি বা বৈশাখী উৎসবের নকশার মতো ছিল।

সন্ধ্যার আগে পথচারীদের নজরে এলে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও ও ছবি প্রকাশের পর স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ক্ষোভ প্রকাশ করেন। সমালোচনার মুখে সন্ধ্যায় জেলা প্রশাসক মো. আবদুল মান্নান ঘটনাস্থলে পৌঁছে আলপনা দ্রুত মুছে ফেলার নির্দেশ দেন। পরে প্রশাসনের উদ্যোগে রাতের মধ্যেই আলপনা অপসারণ করা হয়।

এ বিষয়ে একাধিকবার যোগাযোগ করা হলেও কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক জিনিয়া শারমিন রিয়া বলেন, শহীদ মিনার কোনো উদ্‌যাপনস্থল নয়। মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, এখানে প্রাসঙ্গিক ও মর্যাদাপূর্ণ উপস্থাপনাই হওয়া উচিত। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

কক্সবাজার সরকারি কলেজের শিক্ষার্থী মাইনুদ্দীন হাবিব বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস প্রতিটি প্রজন্মের গৌরব। সাজসজ্জার ক্ষেত্রে সেই ইতিহাসকে প্রাধান্য দেওয়া উচিত ছিল, কিন্তু উল্টো পরিবেশকে দৃষ্টিকটু করা হয়েছে।

কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা বলেন, শহীদ মিনারে এ ধরনের ঘটনা নজিরবিহীন। মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন মুছে বৈশাখী বা বিয়েবাড়ির আলপনা আঁকা মুক্তিযুদ্ধের প্রতি অবমাননার শামিল। জেলা প্রশাসকের দ্রুত পদক্ষেপে মানুষের ক্ষোভ প্রশমিত হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের জেলা প্রশাসক মো. আবদুল মান্নান বলেন, বিষয়টি দুঃখজনক ও বিতর্কিত। তাই দ্রুত আলপনা মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভারতের সাবেক ক্রিকেটার রাজেশ বণিকের

1

টমাহক ক্ষেপণাস্ত্র: কত দূরে আঘাত করতে পারে এবং রাডারে কেন ধর

2

জাকির নায়েককে আপাতত বাংলাদেশে প্রবেশের অনুমতি নয়: কোর কমিটির

3

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইটি ডিপ্লোমা প্রোগ্রামে ভর্তি চ

4

দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে ফিরেছেন বখতিয়ার আহম

5

যশোরে চিহ্নিত তিন উড়ন্ত ছিনতাইকারী আটক

6

এমিলিয়ানো মার্তিনেজের ভবিষ্যৎ অনিশ্চয়, অ্যাস্টন ভিলার গোলপোস

7

আবার চাঁদের মাটিতে পা রাখছে মানুষ: ২০২৭ সালে শুরু আর্টেমিস ৩

8

রদ্রিগোর গোলশূন্য ৯ মাস, এমবাপ্পের দাপটে রিয়ালের রেকর্ডে নাম

9

দৃষ্টিপ্রতিবন্ধী তাওসিফ পরীক্ষা দিতে পারলেন না, শ্রুতলেখকের

10

আফগানিস্তানে মেয়েদের শিক্ষার অনিশ্চয়তা: ষষ্ঠ শ্রেণির পর স্কু

11

রাজশাহীতে ৩৫ ফুট গভীর নলকূপে পড়ে দুই বছরের শিশু, জীবিত উদ্ধা

12

ভারত বিজয়ের পর শ্রীমঙ্গলে শমিত সোমের ফিরতি উৎসব

13

রাজধানী ও পাইকারি বাজারে পেঁয়াজের দাম ১৫০ টাকার ওপরে, সরবরাহ

14

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল ও ভুয়া নম্বরপ্লেট উদ্ধার

15

পাখির খাদ্যের আড়ালে পাকিস্তান থেকে এলো ২৫ টন নিষিদ্ধ পপি বীজ

16

আজ শেয়ারের মূল্যবৃদ্ধির শীর্ষে মনোস্পুল বাংলাদেশ

17

ভেনেজুয়েলার নিষিদ্ধ তেল ট্যাংকারে পূর্ণ অবরোধের নির্দেশ ট্রা

18

করপোরেট জগৎ মানুষের আবেগ বোঝে না: রফিকুল আলম

19

কলকাতায় মেসির আগমনে বিশৃঙ্খলা: দর্শক মাঠে ঢুকে পড়লেন, অনুষ্ঠ

20