রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো ৯ মাস ধরে গোলশূন্য সময় পার করছেন। মার্চের ৪ তারিখ চ্যাম্পিয়নস লিগের আটলেতিকো মাদ্রিদের বিপক্ষে সর্বশেষ গোল করার পর থেকে তিনি ৩১ ম্যাচ ও ১,৩৫১ মিনিট ধরে গোলের জন্য অপেক্ষা করছেন। এই সময়ে তিনি রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড হিসেবে টানা সবচেয়ে বেশি ম্যাচে গোলহীন থাকার রেকর্ড গড়ে দিয়েছেন।
মিনিটের দিক থেকে রাফা মারানিয়নের ১,৪১৬ মিনিট গোলশূন্য রেকর্ড এখনো অটুট থাকলেও ম্যাচের দিক থেকে রদ্রিগো মারিয়ানোর রেকর্ড ছাড়িয়ে গেছেন।
এদিকে রদ্রিগোর গোলশূন্য পারফরম্যান্সের মধ্যে রিয়ালে কিলিয়ান এমবাপ্পে একাধিক ম্যাচে গোল করে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেছেন। রদ্রিগোর সর্বশেষ গোলের পর রিয়াল ৮৬টি গোল করেছে, যার মধ্যে এমবাপ্পে একাই করেছেন ৪১ গোল। দ্বিতীয় স্থানে থাকা ভিনিসিয়ুস জুনিয়রের গোল মাত্র ৯টি, যা এমবাপ্পের চেয়ে ৩২ গোল কম। জুড বেলিংহাম ৮ এবং আরদা গুল ৬টি গোল করেছেন।
ফরোয়ার্ড হলেও রদ্রিগো গোলের খাতায় নাম লিখাতে না পারায় তার পরিস্থিতি বিব্রতকর। তবে দ্রুত ফর্মে ফিরলে এই পরিস্থিতি বদলাতে পারে। না হলে আরও একটি অনিষ্টকর রেকর্ডে তার নাম যুক্ত হতে পারে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ