Tanvir Khan
প্রকাশ : Jan 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

তথ্যপ্রযুক্তি খাতের ফ্রিল্যান্সার তৈরিতে প্রশিক্ষণ দিচ্ছে সরকারের তিন মন্ত্রণালয়। এ প্রশিক্ষণে এরই মধ্যে হাজার কোটি টাকার বেশি ব্যয় হয়েছে। যদিও সরকারের এক গবেষণাই বলছে, বাজারের চাহিদার সঙ্গে এই প্রশিক্ষণের বিস্তর ফারাক রয়েছে। প্রতিযোগী দেশগুলোর তুলনায় দক্ষতায় পিছিয়ে বাংলাদেশ; আয়েও রয়েছে পিছিয়ে।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিবছরই বলা হতো, ফ্রিল্যান্সারের সংখ্যা লাখ লাখ বাড়ছে। প্রায়ই নেওয়া হতো নানা প্রকল্প। ফ্রিল্যান্সার তৈরিতে অন্তত হাজার কোটি টাকা ব্যয় করেছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ (আইসিটি)। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি (নেকটার) এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরও ফ্রিল্যান্সার তৈরিতে বড় অঙ্কের অর্থ ব্যয় করে আসছে।

খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা সরকারের এই প্রশিক্ষণ ও অর্থ ব্যয়কে অনেকটাই অপচয় বলছেন। তাঁরা পুরোনো সিলেবাসে প্রশিক্ষণ, বাজারের চাহিদা না বোঝা; যাঁদের প্রয়োজন, তাঁদের প্রশিক্ষণ না দেওয়া; প্রশিক্ষণ উদ্যোগে অংশীজনদের যুক্ত না করা এবং প্রশিক্ষকদের পর্যবেক্ষণে না রাখার বিষয়কে মূল সমস্যা হিসেবে তুলে ধরছেন।

আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী প্রথম আলোকে বলেন, ফ্রিল্যান্সিংয়ের প্রয়োজনীয়তা আছে। তবে দক্ষতা বৃদ্ধিতে এখন মনোযোগ দিতে হবে। এ জন্য আইসিটি বিভাগ সামনের কাজগুলোতে এ ধরনের প্রশিক্ষণের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের যুক্ত করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

"জকসু নির্বাচনে এআই ব্যবহার শিথিল, অপব্যবহার নিষিদ্ধ: নির্বা

1

অন্তর্বর্তী সরকারের বিবৃতি: উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্যে ব

2

নিউমুরিং কনটেইনার টার্মিনাল চুক্তি: হাইকোর্টে বিভক্ত রায়

3

জাপানি উদ্যোক্তা বাংলাদেশে ড্রাইভিং স্কুল স্থাপন করে চালক নি

4

আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৭, শতাধিক আহত

5

বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ: নয়াদিল্লিতে হাইক

6

সাগরে নতুন লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারে ৩ নম্বর সতর্কসংকেত

7

ডা. শফিকুর রহমান তৃতীয়বারের মতো জামায়াতে ইসলামীর আমির নির্বা

8

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

9

ট্রাম্পের ভরসায় নিউইয়র্কের গভর্নর লড়াইয়ে এলিস স্টেফানিক

10

ভেনেজুয়েলার নিষিদ্ধ তেল ট্যাংকারে পূর্ণ অবরোধের নির্দেশ ট্রা

11

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

12

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

13

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে আলিম শ্রেণির রেজিস্ট্রেশন: বিশেষ সুবিধ

14

কক্সবাজারে যুবলীগ–ছাত্রলীগের ঝটিকা মিছিল, শনাক্তে পুলিশের অভ

15

রদ্রিগোর গোলশূন্য ৯ মাস, এমবাপ্পের দাপটে রিয়ালের রেকর্ডে নাম

16

এম সাইফুর রহমানের স্মৃতিতে এরশাদবিরোধী আন্দোলন ও খালেদা জিয়া

17

অমর একুশে বইমেলা ২০২৬ ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে

18

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

19

তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা

20