Tanvir Khan
প্রকাশ : Dec 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

পাকিস্তানি সেনাদের হামলায় পরিবার হারানোর হৃদয়বিদারক স্মৃ

মুক্তিযুদ্ধ জাদুঘর কয়েক বছর ধরে শিক্ষার্থীদের সংগ্রহ করা ‘মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শী–ভাষ্য’ বই আকারে প্রকাশ করছে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনায় উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ। শিক্ষার্থীরা পরিচিতজনদের সাক্ষাৎকার নিয়ে একাত্তরের স্মৃতি লিপিবদ্ধ করে পাঠায়। ফলে ইতিহাসচর্চায় এক ধরনের আন্তঃপ্রজন্ম বিনিময় তৈরি হয়েছে—জাদুঘর ইতিহাস তুলে ধরে, আর শিক্ষার্থীরা তুলে আনে নতুন তথ্য ও ব্যক্তিগত বর্ণনা। বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে নির্বাচিত ৩১টি ভাষ্য প্রকাশ করছে প্রথম আলো।

সংগ্রহকারী: জনি, সপ্তম শ্রেণি, বাঙ্গালহালিয়া উচ্চবিদ্যালয়, রাজস্থলী, রাঙামাটি
বর্ণনাকারী: প্রভাতী দেবী, বাঙ্গালহালিয়া, রাঙামাটি
সম্পর্ক: প্রতিবেশী


একে একে আমার পরিবারের সবাইকে গুলি করে মারল : প্রভাতী দেবীর করুণ স্মৃতি

সেদিন রাতেও সবাই স্বাভাবিকভাবে খেয়ে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ ঘুম ভাঙল গোলাগুলির প্রচণ্ড শব্দে। আতঙ্কে কেউ জানালা খুলে বাইরে তাকানোর সাহস পাচ্ছিল না। অবশেষে প্রভাতী দেবী সাহস নিয়ে জানালা খুলে দেখেন বাইরে পাকিস্তানি সেনারা গুলি ছুড়ছে।

কিছুক্ষণ পর সেনারা তাঁদের দরজায় জোরে ধাক্কা দিতে থাকে। পরিবারটি ভয়ে দরজা খুলতে পারেনি। শেষ পর্যন্ত পাকিস্তানি সেনারা দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে এবং একে একে পরিবারের সবাইকে গুলি করে হত্যা করে—রেহাই পায়নি সাত বছরের ছোট ভাইটিও।

ভোর হওয়ার পর চারদিকে ছড়িয়ে থাকা লাশের মাঝে একমাত্র জীবিত ছিলেন প্রভাতী দেবী। পরিবারের সবাইকে যখন হত্যা করা হয়, তিনি খাটের নিচে লুকিয়ে ছিলেন। তাই প্রাণে বেঁচে যান।

নিজ হাতে মা–বাবা ও ভাইকে কবর দেওয়ার সেই দুঃসহ স্মৃতি আজও তাঁকে কাঁদায়। তিনি বলেন, “এক মুহূর্তে আমার জীবন পাল্টে গেল। কিছুই করতে পারলাম না আমার মা–বাবার জন্য।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

1

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীর আদালতে, সাত

2

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

3

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভারতের সাবেক ক্রিকেটার রাজেশ বণিকের

4

খুলনা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের ঢাকায় তলব করেছে বিএনপি, ভার

5

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

6

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

7

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

8

খালেদা জিয়ার জানাজায় পাকিস্তানের পার্লামেন্ট স্পিকার সরদার আ

9

আইপিএল নিলামে ৯.২০ কোটি রুপিতে কলকাতা কিনলো মোস্তাফিজ

10

অস্ট্রেলিয়ার জন্য বাংলাদেশ এখন ‘অ্যাসেসমেন্ট লেভেল–১’ দেশ

11

রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় সহযোগী গ্রেপ্তার

12

বিচ্ছেদের গুঞ্জনে প্রথমবার মুখ খুললেন অভিষেক বচ্চন: ‘সবই মিথ

13

গাজীপুরে পুলিশি ডিজিটাল সেবা ‘গণপুলিশিং সার্ভিস’ চালু

14

রিটার্নিং কর্মকর্তাদের অফিসে নিরাপত্তা নিশ্চিতের জন্য স্বরাষ

15

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘা

16

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই, বয়স ৮০

17

এম সাইফুর রহমানের স্মৃতিতে এরশাদবিরোধী আন্দোলন ও খালেদা জিয়া

18

আগামী নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে এগিয়ে

19

বাংলাদেশে কারাবন্দী সাংবাদিকদের মুক্তিতে উদ্যোগ নেওয়ার আহ্বা

20