বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য ঘোষণা করেছে। ডিসেম্বর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২১৫ টাকা থেকে ৩৮ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৫৩ টাকায়।
অটোগ্যাসের দামও সমন্বয় করা হয়েছে। পূর্বের লিটারপ্রতি ৫৫ টাকা ৫৮ পয়সার পরিবর্তে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৭ টাকা ৩২ পয়সা।
মঙ্গলবার বিইআরসি এ মূল্য সমন্বয়ের ঘোষণা দেয় এবং জানায়, নতুন দাম আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।
এর আগে নভেম্বর মাসে ১২ কেজি এলপি গ্যাসের দাম ২৬ টাকা কমিয়ে ১ হাজার ২১৫ টাকা করা হয়েছিল। একই সময়ে অটোগ্যাসের দামও লিটারপ্রতি ১ টাকা ১৯ পয়সা কমিয়ে ৫৫ টাকা ৫৮ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ