গাজীপুর মহানগরের টঙ্গীর মিলগেট এলাকায় শনিবার বেলা সাড়ে ১১টার দিকে একটি তুলার গুদামে অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে টঙ্গীসহ আশপাশের ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, টিনশেডের তৈরি গুদামে হঠাৎ আগুন লেগে তা দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসকে জানানো হয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম জানিয়েছেন, ‘ঘটনাস্থলের কাছাকাছি সরাসরি পানি সরবরাহের ব্যবস্থা না থাকায় দূর থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’
| আজকের তারিখঃ বঙ্গাব্দ