Tanvir Khan
প্রকাশ : Nov 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

পার্বত্য চুক্তি বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞার আহ্বান ঊষাতন তালুকদারের


পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সহসভাপতি ঊষাতন তালুকদার বলেছেন, পার্বত্য চুক্তি যেমন করা সম্ভব হয়েছে, তেমনি এর বাস্তবায়নও করা যাবে। তাঁর মতে, এ লক্ষ্য অর্জনে প্রয়োজন নীতি, আদর্শ, ন্যায়পরায়ণতা, সততা এবং দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে সংগঠিত আন্দোলন।

আজ রোববার সকাল ১০টায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার শিজকমুখে এম এন লারমার ভাস্কর্য উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেএসএস এবং স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে।

সভায় ঊষাতন তালুকদার এম এন লারমাকে একজন দার্শনিক ও বিপ্লবী হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, লারমার চিন্তা শুধু অধিকারবঞ্চিত জুম্ম জনগোষ্ঠীর সীমায় আবদ্ধ ছিল না; তিনি মেহনতি, নিপীড়িত ও শোষিত মানুষেরও পরম বন্ধু ছিলেন। পৃথিবীর বিভিন্ন প্রান্তে শোষণের বিরুদ্ধে চলমান সংগ্রামের সঙ্গেই তিনি পার্বত্য চট্টগ্রামের আন্দোলনকে যুক্ত করে দেখতেন।

তিনি আরো বলেন, মানবেন্দ্র নারায়ণ লারমার হত্যার মাধ্যমে কুচক্রী মহল তাঁর স্বপ্ন ভাঙতে চাইলেও সেই স্বপ্ন এখনো পাহাড়ের ঘরে ঘরে বেঁচে আছে। ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলে পার্বত্য চুক্তির বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। জাতির অস্তিত্ব, ভূমির অধিকার, আত্মনিয়ন্ত্রণ ও মুক্তির সংগ্রামে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঘাইছড়ি উপজেলা আঞ্চলিক কমিটির সভাপতি পুলক জ্যোতির চাকমা। প্রধান আলোচক ছিলেন এম এন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য দেবপ্রসাদ দেওয়ানসহ অনেকে বক্তব্য দেন।

You said:

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও জাপানের ওকায়ামা শোকা বিশ্ববিদ্যাল

1

নতুন তোশাখানা মামলায় ইমরান খান ও বুশরা বিবিকে ১৭ বছরের কারাদ

2

অন্তর্বর্তী সরকারের সংস্কার নিয়ে জনমত বিভাজন: প্রথম আলোর জাত

3

নিকোলা মাদুরোকে আটক ও ভেনেজুয়েলা ‘চালানোর’ ঘোষণা

4

শরীফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন, হামলার মূল সন্দেহভাজন

5

ঢাকায় যাত্রীবেশে উঠে বাসে আগুন, তিনজনকে খুঁজছে পুলিশ

6

কক্সবাজার শহীদ মিনারে মুক্তিযুদ্ধের গ্রাফিতি মুছে আলপনা

7

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর ওসমান হাদির হত্যায় শঙ্কা

8

দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে ফিরেছেন বখতিয়ার আহম

9

‘ব্যালেড অব আ স্মল প্লেয়ার’: জুয়া, রহস্য ও ম্যাকাওয়ের জাঁকজম

10

যুক্তরাষ্ট্রে দীর্ঘতম শাটডাউনে বিমানবন্দরগুলোতে ফ্লাইট বিশৃঙ

11

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

12

রাজশাহীর তানোরে গভীর গর্তে পড়ে শিশুর মৃত্যু

13

ভারত বিজয়ের পর শ্রীমঙ্গলে শমিত সোমের ফিরতি উৎসব

14

পাকিস্তানি সেনাদের হামলায় পরিবার হারানোর হৃদয়বিদারক স্মৃ

15

সাহসী দৃশ্যে অভিনয়ের প্রশ্নে ফারিণের স্পষ্ট উত্তর…

16

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

17

শেষ ওভারের নাটকে শেষ বলে জয় সিলেট টাইটানসের, হ্যাটট্রিকেও হা

18

এম সাইফুর রহমানের স্মৃতিতে এরশাদবিরোধী আন্দোলন ও খালেদা জিয়া

19

উড়োজাহাজের লেজে আটকে ঝুললেন স্কাইডাইভার, হুক নাইফে প্রাণে বে

20