Tanvir Khan
প্রকাশ : Nov 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

নারী বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারতের প্রাইজমানি ১২৫ কোটি, বাংলাদেশ পেল প্রায় ৭ কোটি টাকা

নানা নাটকীয়তার মধ্য দিয়ে শেষ হয়েছে নারী ক্রিকেট বিশ্বকাপের এবারের আসর। যেখানে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ভারত নারী দল। রোববার রাতে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে ঘরের মাঠে ইতিহাস গড়েছে তারা।

ফাইনালে আগে ব্যাট করে ভারত তোলে ৭ উইকেটে ২৯৮ রান। জবাবে ২৪৬ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।

চ্যাম্পিয়ন ভারত আইসিসির পক্ষ থেকে পেয়েছে ৪.৪৮ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৪ কোটি ২৬ লাখ টাকা) প্রাইজমানি। এছাড়া ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ঘোষণা দিয়েছে, শিরোপাজয়ী দলকে অতিরিক্ত ৫১ কোটি রুপি (প্রায় ৭০ কোটি ৪৪ লাখ টাকা) পুরস্কার দেওয়া হবে। ফলে মোট পুরস্কার দাঁড়াচ্ছে প্রায় ১২৫ কোটি টাকা।

রানার্সআপ দক্ষিণ আফ্রিকা পেয়েছে ২.২৪ মিলিয়ন ডলার (২৫ কোটি ১৩ লাখ টাকা)। সেমিফাইনালে খেলা অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড পেয়েছে ১.১২ মিলিয়ন ডলার করে (প্রায় ১৩ কোটি টাকা)।

বাংলাদেশ নারী দল এবার সপ্তম স্থান অর্জন করেছে। এর ফলে দলটি ২ লাখ ৮০ হাজার ডলার পাবে, পাশাপাশি পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচ জেতার পুরস্কার হিসেবে আরও ৩৪ হাজার ৩১৪ ডলার পাচ্ছে। সব মিলিয়ে বাংলাদেশ পাচ্ছে মোট ৫ লাখ ৬৪ হাজার ৩১৪ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি ৯০ লাখ টাকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইজেরিয়ায় খ্রিষ্টানদের ওপর সহিংসতা

1

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

2

দুই উপদেষ্টার পদত্যাগে তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন ক

3

এলপি গ্যাসের দাম বাড়ল, আজ সন্ধ্যা থেকেই কার্যকর নতুন মূল্য

4

পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অভিযানে ভারত সমর্থিত প্রক্সিবাহ

5

ক্রিকেট–ফুটবল বিতর্কে ওমর সানী–আসিফ আকবরের প্রকাশ্য দ্বন্দ্ব

6

মালয়েশিয়ায় আসিয়ান শীর্ষ সম্মেলন: কারা থাকছেন, কী আলোচনায় আসত

7

টাকা না পেয়ে ক্যামব্রিয়ান কলেজের ছাত্র সুদীপ্ত রায়কে হত্যা,

8

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভোট স্থগিতের প্রতিবাদে শিক্ষার্থীদের

9

আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

10

ঢাকায় দুজনকে গ্রেপ্তার, দোলাইরপাড় থেকে উদ্ধার দুটি বিদেশি

11

সেন্ট মার্টিনের ভঙ্গুর বাস্তুতন্ত্র: অনিয়ন্ত্রিত উন্নয়ন ও পর

12

আদর্শ ওয়াজ মাহফিল কেমন হওয়া উচিত: আলেমদের পরামর্শ

13

রাজধানী ও পাইকারি বাজারে পেঁয়াজের দাম ১৫০ টাকার ওপরে, সরবরাহ

14

বিয়ে ভেঙে যাওয়ার পর প্রথমবার প্রকাশ্যে স্মৃতি মান্ধানা: ‘ক্র

15

শরীয়তপুরে বালতিতে করে ককটেল ছুড়ে সংঘর্ষ, এলাকায় আতঙ্ক

16

৯ পুলিশ সুপারসহ ১১ কর্মকর্তার পদায়ন ও বদলি

17

দ্বৈত নাগরিকত্ব জটিলতায় কুড়িগ্রাম-৩ আসনে জামায়াত প্রার্থীর ম

18

রিয়েল এস্টেট খাত অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তি — রিহ্যাব

19

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

20