Tanvir Khan
প্রকাশ : Jan 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

দ্বৈত নাগরিকত্ব জটিলতায় কুড়িগ্রাম-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল

দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতার কারণে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। বর্ধিত সময়ের মধ্যেও নাগরিকত্ব ত্যাগের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে না পারায় আজ রোববার এই সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের নিয়ন্ত্রণকক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী কমিশনার আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, যাচাই-বাছাইয়ের সময় প্রার্থীর মনোনয়নপত্রে অসংগতি ধরা পড়ায় সেটিকে অবৈধ ঘোষণা করা হয়েছে।

এর আগে গত শুক্রবার দ্বৈত নাগরিকত্বের অভিযোগ ওঠায় মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র সাময়িকভাবে স্থগিত করা হয়। পরে রোববার পর্যন্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার সময় বেঁধে দেওয়া হলেও তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগের আবেদন বাতিল বা সংশ্লিষ্ট কোনো দালিলিক প্রমাণ উপস্থাপন করতে পারেননি। ফলে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়।

মনোনয়ন বাতিলের খবরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভে নামেন জামায়াতের প্রায় দুই থেকে আড়াই শ নেতা-কর্মী ও সমর্থক। এ সময় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দলটির নেতা-কর্মীদের সঙ্গে প্রশাসনের কর্মকর্তাদের উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পরে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে।

এ বিষয়ে জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহী সাংবাদিকদের বলেন, জেলা প্রশাসক তাঁকে কাগজপত্র নিয়ে ডেকেছিলেন, কিন্তু যথাযথ সুযোগ না দিয়েই মনগড়াভাবে তাঁর মনোনয়ন বাতিল করা হয়েছে। তাঁর দাবি, চাপের মুখে বা কোনো বিশেষ এজেন্ডা বাস্তবায়নের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে কুড়িগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

সহকারী কমিশনার আবু বক্কর সিদ্দিক আরও জানান, প্রার্থী চাইলে নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন এবং আপিল প্রক্রিয়াই এখন পরবর্তী আইনি পথ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে কারাবন্দী সাংবাদিকদের মুক্তিতে উদ্যোগ নেওয়ার আহ্বা

1

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

2

হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফেরত পাঠানো

3

ভারতীয় সেনাবাহিনীতে ধর্মীয় বিভাজন ও নতুন ‘ভাবাদর্শের স্বাভাব

4

সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

5

মেট্রোরেল চলাচল আবার বন্ধ, বিদ্যুৎ তারে ডিশের কেবল পাওয়া গে

6

নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি, তাঁর ‘ট্রানজিশন

7

ঘরোয়া ক্রিকেট খেলতে হবে, বিসিসিআইয়ের নির্দেশ রোহিত-কোহলিকে

8

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

9

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

10

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর

11

ঢাকায় যাত্রীবেশে উঠে বাসে আগুন, তিনজনকে খুঁজছে পুলিশ

12

ভ্রমণ নিষেধাজ্ঞায় বিপাকে ইরান–হাইতির ফুটবলপ্রেমীরা, বিশ্বকাপ

13

রংপুরে ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের ১০৯তম প্রতিষ্ঠাবার্ষিকী প

14

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঘোষণ

15

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ডে মামলা, গৃহকর্মী আয়েশা প্রধা

16

আবার চাঁদের মাটিতে পা রাখছে মানুষ: ২০২৭ সালে শুরু আর্টেমিস ৩

17

আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৭, শতাধিক আহত

18

‘ব্যালেড অব আ স্মল প্লেয়ার’: জুয়া, রহস্য ও ম্যাকাওয়ের জাঁকজম

19

জামালপুরে ইজিবাইকের লাইসেন্স ফি বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘট, দু

20