Tanvir Khan
প্রকাশ : Jan 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

নিকোলা মাদুরোকে আটক ও ভেনেজুয়েলা ‘চালানোর’ ঘোষণা

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে মার্কিন বাহিনীর আটক করে যুক্তরাষ্ট্রে নেওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আপাতত যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলা ‘চালাবে’। এই ঘোষণা এবং মাদুরোকে গ্রেপ্তারের ঘটনা আন্তর্জাতিক আইন, জাতিসংঘের সনদ এবং মার্কিন প্রেসিডেন্টের সাংবিধানিক ক্ষমতা নিয়ে অভূতপূর্ব আইনি বিতর্কের জন্ম দিয়েছে।

ট্রাম্প প্রশাসন এখনো আনুষ্ঠানিকভাবে এই অভিযানের পূর্ণ আইনি ব্যাখ্যা প্রকাশ করেনি। তবে অতীতের নজির, বিশেষ করে ১৯৮৯ সালে পানামার নেতা ম্যানুয়েল নরিয়েগাকে গ্রেপ্তারের ঘটনা এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিওর বক্তব্য থেকে প্রশাসনের আইনি অবস্থান সম্পর্কে কিছু ধারণা মিলছে। পেন্টাগনের দাবি, মাদুরোকে তুলে আনার অভিযান ছিল বিচার বিভাগের প্রতি ‘সহায়তা’, ঠিক যেমন নরিয়েগা অভিযানের সময় বলা হয়েছিল।

শনিবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলা এখন যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে চলবে এবং দেশটির ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজকে তাঁর নির্দেশ মানতে বাধ্য করা হবে। তবে কীভাবে যুক্তরাষ্ট্র সরাসরি একটি সার্বভৌম দেশ পরিচালনা করবে—এর কোনো স্পষ্ট আইনি ভিত্তি তিনি ব্যাখ্যা করেননি। আন্তর্জাতিক আইনবিশেষজ্ঞরা বলছেন, এটি কার্যত একটি অবৈধ দখলদারত্বের মতো শোনাচ্ছে।

কারডোজো স্কুল অব ল–এর অধ্যাপক রেবেকা ইংবার বলেন, আন্তর্জাতিক আইন বা মার্কিন ঘরোয়া আইনের কোথাও যুক্তরাষ্ট্রের পক্ষে ভেনেজুয়েলা ‘চালানোর’ বৈধ পথ নেই। এমন পদক্ষেপ নিতে হলে কংগ্রেসের অনুমোদন ও তহবিল প্রয়োজন হবে বলেও তিনি মন্তব্য করেন।

আন্তর্জাতিক আইন অনুযায়ী, জাতিসংঘের সনদের ২(৪) অনুচ্ছেদ অন্য দেশের সার্বভৌম ভূখণ্ডে অনুমতি ছাড়া বা আত্মরক্ষা ব্যতীত শক্তি প্রয়োগ নিষিদ্ধ করেছে। এই প্রেক্ষাপটে মাদুরোকে গ্রেপ্তার ও ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালানো ওই সনদের লঙ্ঘন বলেই মনে করছেন বিশ্লেষকেরা। এর আগে পানামা অভিযানের ক্ষেত্রেও জাতিসংঘের সাধারণ পরিষদ যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছিল।

মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকেও অভিযুক্ত করে যুক্তরাষ্ট্রে আনা হয়েছে, যদিও তিনি ২০২০ সালের মূল অভিযোগে ছিলেন না। এ ঘটনায় গ্রেপ্তারের বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে মার্কিন আদালতের অতীত নজির অনুযায়ী, আসামিকে কীভাবে আদালতে আনা হয়েছে—তা বিচারের ক্ষেত্রে সাধারণত গুরুত্ব পায় না।

রাষ্ট্রপ্রধান হিসেবে মাদুরো কি দায়মুক্তি পাবেন—এই প্রশ্নও সামনে এসেছে। আন্তর্জাতিক আইনে রাষ্ট্রপ্রধানদের বিদেশি আদালতে বিশেষ ছাড় থাকলেও যুক্তরাষ্ট্র মাদুরোকে ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয় না। ট্রাম্প প্রশাসনের দাবি, তিনি একজন মাদক পাচারকারী চক্রের নেতা, রাষ্ট্রপ্রধান নন। পানামার নরিয়েগা মামলার মতো নজিরের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, মার্কিন আদালত মাদুরোর রাষ্ট্রপ্রধান হিসেবে দায়মুক্তির দাবি নাকচ করতে পারে।

সব মিলিয়ে, মাদুরোকে গ্রেপ্তার এবং ভেনেজুয়েলা পরিচালনার ঘোষণা আন্তর্জাতিক আইন, জাতিসংঘের সনদ ও মার্কিন সাংবিধানিক ক্ষমতার সীমা নিয়ে এক জটিল ও নজিরবিহীন আইনি সংকট তৈরি করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনের নতুন তালিকা প্রক

1

৪০ বছর বয়সে ক্যারিয়ার পরিবর্তন: নতুন সুযোগ ও সফলতার উপায়

2

শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে ভাঙচুর, হিন্দুত্ববাদী সং

3

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

4

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

5

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে গুজবে কান না দিতে জনগণের প্রতি আহ্

6

জামায়াতের জোট ছাড়ল ইসলামী আন্দোলন, ২৬৮ আসনে এককভাবে নির্বাচন

7

বিপিএলে নতুন ভূমিকায় নাজমুল হোসেন, রাজশাহী ওয়ারিয়র্সের সবদি

8

রাশেদ খাঁন ধানের শীষ প্রতীকে মনোনীত, বিএনপিতে বিক্ষোভ ও উত্ত

9

পাকিস্তানি সেনাদের হামলায় পরিবার হারানোর হৃদয়বিদারক স্মৃ

10

সিলেটে অটোরিকশা আটকে সাড়ে ১২ লাখ টাকা লুট

11

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলা

12

সুদানে আরএসএফের গণহত্যায় আরব আমিরাতের ভূমিকা কেন প্রশ্নবিদ্ধ

13

৪৪তম বিসিএসের সম্পূরক ফল আজই প্রকাশের দাবি প্রার্থীদের

14

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

15

প্রথম আলো–ডেইলি স্টার ও সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলা

16

খালেদা জিয়া ও তারেক রহমান প্রার্থী হওয়ায় বগুড়ায় বিএনপির আনন্

17

রাজনীতি, রেকর্ড আর নাটক: ২০২৫ সালের আন্তর্জাতিক ক্রিকেটের গল

18

যুক্তরাষ্ট্রে চিটাগং ইউনিভার্সিটি অ্যালামনাই ফেডারেশনের নতুন

19

জিয়া উদ্যানে খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন পরিবারের সদস্য

20