Tanvir Khan
প্রকাশ : Jan 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

জিয়া উদ্যানে খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন পরিবারের সদস্যরা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তাঁর পরিবারের সদস্যরা। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে তাঁরা উপস্থিত হন।

এ সময় খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান, নাতনি জাইমা রহমান ও জাহিয়া রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা কবর জিয়ারতে অংশ নেন। তাঁরা কবরের পাশে দাঁড়িয়ে পবিত্র কোরআন তিলাওয়াত করেন এবং দোয়া ও মোনাজাত করেন। প্রায় ২০ মিনিট সেখানে অবস্থান শেষে পরিবারের সদস্যরা স্থান ত্যাগ করেন।

ফজরের নামাজের পর থেকে সাধারণ মানুষের জন্য কবর জিয়ারত ও দোয়া পাঠের সুযোগ উন্মুক্ত ছিল। তবে পরিবারের সদস্যদের আগমন উপলক্ষে প্রায় এক ঘণ্টার জন্য সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

এর আগে গতকাল বৃহস্পতিবারও বিএনপির নেতা–কর্মী ও সাধারণ মানুষ খালেদা জিয়ার কবরে দোয়া ও শ্রদ্ধা জানান।

উল্লেখ্য, খালেদা জিয়া গত মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গতকাল বুধবার তাঁর জানাজা ও দাফন সম্পন্ন হয়। জানাজায় দল–মত নির্বিশেষে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। জানাজা শেষে জিয়া উদ্যানে স্বামী সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে তাঁকে দাফন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

1

লুই ভুঁতো ব্যাগ থেকে ডাকশুন্ড উৎসব—মজার তথ্যের রঙিন ঝলক

2

বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান, জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা

3

এয়ার অ্যাম্বুলেন্সে ‘কারিগরি সমস্যা’, লন্ডন নেওয়ার পরিকল্পনা

4

সীতাকুণ্ডে বিএনপির ৪ নেতা বহিষ্কার, মনোনয়নকে কেন্দ্র করে মহ

5

ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে তীব্র প্রতিক্রিয়া

6

কুমিল্লায় ঝটিকা মিছিলে ৪৫ আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেফতার

7

প্রিয় বিড়াল ম্যাক্সের স্মৃতিতে সমাধি, সন্তানসুলভ ভালোবাসার

8

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

9

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাতে ঝুলল নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানা

10

বিপিএল নিলামে ৭০ লাখে চুক্তি, হাসিমুখে লিটন দাস: ‘যেটা আছে,

11

মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করতে ব্যর্থ হওয়ায় প্রথম আলো ও ড

12

আইপিএল নিলামে ৯.২০ কোটি রুপিতে কলকাতা কিনলো মোস্তাফিজ

13

বগুড়ায় ফুটপাত দখল করে দোকানের পসরা, কোটি টাকার চাঁদাবাজির অভ

14

জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ৬.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্ক

15

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

16

নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে—বাধা দেওয়ার ক্ষম

17

মেহেরপুর-২ আসনে বিএনপি মনোনয়ন পরিবর্তনের দাবিতে সমর্থকের বিক

18

লোহাগড়ায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

19

হাদি হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ,

20