Tanvir Khan
প্রকাশ : Nov 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

গান–অভিনয় ছাড়লেও ফিরছেন তাহসান, জানালেন কীভাবে আসছেন পর্দায়

সংগীত ও অভিনয়—দুই জগত থেকেই বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছিলেন জনপ্রিয় শিল্পী তাহসান খান। মাসখানেক আগে তিনি জানান, আর গান করবেন না। তারও আগে জানিয়েছিলেন, অভিনয় থেকেও সরে যাচ্ছেন এবং বিনোদন–সংশ্লিষ্ট কোনো কার্যক্রমে অংশ নেবেন না। তবে মঙ্গলবার জানা গেল, তাহসান ফিরছেন—তবে নতুনভাবে, উপস্থাপক হিসেবে।

ঢাকার এক পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ ফিরে আসছে দ্বিতীয় মৌসুম নিয়ে। প্রথম সিজনের মতো এবারও অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন তাহসান খান। আয়োজক প্রতিষ্ঠান বঙ্গ জানিয়েছে, শুটিং শুরু হবে আগামী ডিসেম্বর মাসে।

‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ–সিজন ২’-এ থাকবে আরও বেশি হাসি, মজা ও পারিবারিক বিনোদন। প্রতিযোগীরা পরিবারসহ অংশ নিয়ে লড়বেন সেরা হওয়ার জন্য।

নতুন সিজন নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে তাহসান বলেন,

“এই অনুষ্ঠান আমার কাছে বিশেষ, কারণ এটি পরিবারগুলোকে আবারও একসাথে বসার ঘরে ফিরিয়ে এনেছে। তাদের হাসি, তর্ক আর আনন্দের মুহূর্তগুলো আমাকে ছুঁয়ে যায়। নতুন সিজনে আরও বড় আয়োজন নিয়ে আসছি, যেখানে সারা দেশের নতুন নতুন পরিবার যুক্ত হবে।”


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

1

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের জরুরি সাংগঠনিক সভা

2

টাইব্রেকারে এআইইউবির জয়, চ্যাম্পিয়ন ড্যাফোডিল গ্রুপ পর্বে

3

আর্জেন্টিনার মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট মিলেইর ডানপন্থী

4

শফিকুল আলম: তারেক রহমানের দেশে ফেরার সঙ্গে রাজনৈতিক শূন্যতা

5

টেকনাফে ১৫ মণ ওজনের নিষিদ্ধ শাপলা পাতা মাছ ধরা পড়লো

6

এয়ার অ্যাম্বুলেন্সে ‘কারিগরি সমস্যা’, লন্ডন নেওয়ার পরিকল্পনা

7

আয়ারল্যান্ডের বিপক্ষে চমক দেখিয়ে আইসিসির নভেম্বরের সেরা খেলো

8

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক আ ক ম জামাল উদ্দীনকে হেনস্তা

9

২০২৬ বিশ্বকাপের ড্র আজ রাত ১১টায়, আগাম প্রস্তুতি ও চ্যালেঞ্জ

10

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে দ্রুত আমদানির পরামর্শ ট্যারিফ কমিশনে

11

ঢাকার মেট্রোরেলে কর্মীদের সর্বাত্মক কর্মবিরতি, যাত্রীদের ভোগ

12

নিকোলা মাদুরোকে আটক ও ভেনেজুয়েলা ‘চালানোর’ ঘোষণা

13

‘এসো, আমাকে ধরো’—মাদুরোর চ্যালেঞ্জই সত্য হলো, কারাকাস থেকে ত

14

নির্বাচনমুখী মাহফুজ আলম ও আসিফ মাহমুদ: কোন দলের প্রার্থী হবে

15

মুন্সিগঞ্জে ডোবা থেকে হাত-পা বাঁধা অবস্থায় অটোচালকের লাশ উদ্

16

ময়মনসিংহে বাবা–মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার, তদন্তে রহস্য ঘনীভ

17

প্রথম আলো–ডেইলি স্টার ও সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলা

18

গাজীপুরে তুলার গুদামে অগ্নিকাণ্ড, ৭ ফায়ার ইউনিট নিয়ন্ত্রণে

19

জয়ের পরদিন মেয়র মামদানির মধ্যাহ্নভোজে অতিথি ওকাসিও-কর্টেজ

20