Tanvir Khan
প্রকাশ : Nov 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে বাবা–মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার, তদন্তে রহস্য ঘনীভূত


ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। গভীর রাতে শ্বশুরবাড়ি থেকে এক বাবা ও তাঁর সাত বছরের মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় স্ত্রীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার রাত দুইটা থেকে সাড়ে তিনটার মধ্যে উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের দক্ষিণ আমিরখাঁকুড়া গ্রামে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি রক্তমাখা দা, একটি চিরকুট ও বিষের বোতল উদ্ধার করেছে।

নিহতরা হলেন শেরপুরের নালিতাবাড়ীর বাঘবেড় খিশাকুড়ি এলাকার রতন মিয়া (৩০) ও তাঁর মেয়ে নূরিয়া খাতুন (৭)। আহত স্ত্রী জুলেখা খাতুন (২৫) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুরে পোশাক কারখানায় কাজ করার সময় রতন মিয়ার সঙ্গে হালুয়াঘাটের জুলেখা খাতুনের পরিচয় হয়। ২০১৬ সালে তাঁদের বিয়ে হয় এবং তাঁদের এক কন্যাসন্তান জন্ম নেয়। জুলেখা দুই বছর আগে গৃহকর্মীর কাজে দুবাই যান। সম্প্রতি ছুটি নিয়ে দেশে ফেরেন এবং পুনরায় বিদেশে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এ নিয়ে স্বামী–স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

গতকাল সন্ধ্যায় রতন গাজীপুর থেকে শ্বশুরবাড়ি যান। রাত তিনটার দিকে প্রতিবেশীরা চিৎকার শুনে গিয়ে দেখতে পান, রতন ও মেয়ের গলাকাটা দেহ পড়ে আছে, আর জুলেখা গুরুতর আহত। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম বলেন, “ঘটনাটি অত্যন্ত রহস্যজনক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।” নিহত রতনের শ্বশুর দুলাল মিয়া ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, “প্রাথমিকভাবে আত্মহত্যার ছাপ থাকলেও রতনের গলার আঘাত দেখে মনে হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। ঘটনার পেছনের কারণ ও দায়ীদের শনাক্তে পুলিশ তদন্ত করছে।”



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ

1

তারেক রহমানের দেশে ফেরার রাজনৈতিক প্রেক্ষাপট ও বাংলাদেশের গণ

2

ফুটবল বাছাইপর্বের ম্যাচ থেকে সংঘর্ষ: এল সালভাদর ও হন্ডুরাসের

3

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর

4

কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগে নকলা ছাত্রদল নেতা বহিষ্কার

5

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

6

রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় সহযোগী গ্রেপ্তার

7

ডা. শফিকুর রহমান তৃতীয়বারের মতো জামায়াতে ইসলামীর আমির নির্বা

8

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

9

একাধিক আসনে নিরঙ্কুশ বিজয়

10

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা: ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্ক

11

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

12

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

13

২০২৫–২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার ফল প্রকা

14

সরকার বিএনপির চাপে ডানে, জামায়াতের চাপে বাঁয়ে, এনসিপির চাপে

15

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

16

সুদানে আরএসএফের গণহত্যায় আরব আমিরাতের ভূমিকা কেন প্রশ্নবিদ্ধ

17

মেহেরপুর-২ আসনে বিএনপি মনোনয়ন পরিবর্তনের দাবিতে সমর্থকের বিক

18

সহিংসতা উসকানি ও নির্বাচন বানচালের অপচেষ্টার অভিযোগে মেটাকে

19

৯ পুলিশ সুপারসহ ১১ কর্মকর্তার পদায়ন ও বদলি

20