Tanvir Khan
প্রকাশ : Nov 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় সহযোগী গ্রেপ্তার


চট্টগ্রামের রাউজানে যুবদল কর্মী আলমগীর আলমকে গুলি করে হত্যার ঘটনায় তাঁর সহযোগী হিসেবে পরিচিত এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মুহাম্মদ রাজু (২৮)। তিনি রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রহমতপাড়ার মৃত নুর নবীর ছেলে। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের সময় রাজু আলমগীরের পেছনে মোটরসাইকেলে ছিলেন।

গত ২৫ অক্টোবর বিকেলে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চারাবটতল বাজারসংলগ্ন কায়কোবাদ জামে মসজিদের সামনে গুলি করে হত্যা করা হয় আলমগীরকে। ঘটনার সময় তাঁর স্ত্রী ও সন্তান একটি অটোরিকশায় ছিলেন। তাঁরা আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে হামলার শিকার হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কবরস্থানে লুকিয়ে থাকা আটজন অস্ত্রধারী আলমগীরকে লক্ষ্য করে গুলি চালান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে হামলাকারীরা রাঙামাটি সড়ক দিয়ে পালিয়ে যায়। নিহতের শরীরে পাঁচটি গুলির চিহ্ন পাওয়া যায়।

আলমগীরের বাবা আবদুস সাত্তার বাদী হয়ে ২১ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে রাউজান থানায় মামলা করেন। যদিও এজাহারে রাজুর নাম ছিল না, তদন্তে তাঁর হত্যাকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে—রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মুহাম্মদ রাসেল খান (৩২) এবং যুবদল কর্মী মুহাম্মদ হৃদয় (৩০)

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, হত্যার সময় রাজু আলমগীরের সঙ্গে ছিলেন এবং সহযোগী হিসেবে কাজ করছিলেন। তবে তদন্তে তাঁর সরাসরি সম্পৃক্ততার প্রমাণ মেলেছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, আলমগীর আলম ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে অস্ত্র ও মাদকসহ বিভিন্ন মামলায় ১২ বছর কারাগারে ছিলেন। গত বছরের আগস্টে জামিনে মুক্তি পান তিনি। তিনি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আকবর খন্দকারের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা

1

গণমাধ্যমে হামলায় উদ্বেগ, স্বাধীন তদন্তের আহ্বান

2

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

3

দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে বিএনপির ভারপ

4

শরিফ ওসমান হাদি হত্যায় জাতিসংঘ মহাসচিবের নিন্দা, নিরপেক্ষ তদ

5

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বি

6

জেনিফার লরেন্স জানালেন ‘ডাই মাই লাভ’-এর অন্তরঙ্গ দৃশ্যে অভিজ

7

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘা

8

একই দিনে বাবা-ছেলের গোল, ফিরল রোনালদোর ২২ বছরের পুরোনো স্মৃত

9

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর ওসমান হাদির হত্যায় শঙ্কা

10

অন্তর্বর্তী সরকারের সংস্কার নিয়ে জনমত বিভাজন: প্রথম আলোর জাত

11

সংসদ নির্বাচনে এবার ভোটকেন্দ্রের সংখ্যা বাড়লেও ভোটকক্ষের সংখ

12

লেভেল প্লেয়িং ফিল্ড নেই: ভোটের পরিবেশ নিয়ে ইসিকে অসন্তোষ জান

13

রপ্তানিকারকদের সুবিধা বাড়ল, বৈদেশিক মুদ্রার হিসাব থেকে সোয়াপ

14

ঢাকার বাতাসে ক্ষতিকর ‘রেসপিরেবল সিলিকা’—কতটা ঝুঁকিতে স্বাস্থ

15

রংপুরে ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের ১০৯তম প্রতিষ্ঠাবার্ষিকী প

16

চার কারণে আটকে আছে পুলিশের দ্রুত বাস্তবায়নযোগ্য প্রস্তাব

17

কৃষি অধিদফতরের সাবেক সহকারী পরিচালক সৈয়দ শরীফুল ইসলাম কারাগা

18

ওসমান হাদির মস্তিষ্ক সক্রিয় করতে অস্ত্রোপচার প্রয়োজন, স্থিতি

19

তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে বিএনপির কর্মসূচিতে ১০টি বিশে

20