Tanvir Khan
প্রকাশ : Dec 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ

রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় বাংলাদেশ আওয়ামী লীগ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রশ্নে পাঁচজন মার্কিন আইনপ্রণেতার চিঠির প্রসঙ্গ তুলে ধরা হলে প্রেস সচিব জানান, তিনি ওই চিঠি দেখেননি এবং এ বিষয়ে অবগত নন।

তবে আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট উল্লেখ করে শফিকুল আলম বলেন, যেহেতু আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন দলটিকে নিবন্ধিত দল হিসেবে বাদ দিয়েছে, সেহেতু তারা এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।

উল্লেখ্য, চলতি বছরের মে মাসে অন্তর্বর্তী সরকার বাংলাদেশ আওয়ামী লীগসহ এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে জানানো হয়, সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশের আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় বিএনপি কার্যালয়ে গুলি ও বোমা হামলা, নিহত ১

1

যুক্তরাষ্ট্রে চিটাগং ইউনিভার্সিটি অ্যালামনাই ফেডারেশনের নতুন

2

খালেদা জিয়ার অসুস্থতার পর রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে ত

3

আলমডাঙ্গায় মোটরসাইকেল–লাটা হাম্বার সংঘর্ষে প্রবাসী নিহত, আহত

4

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

5

সেন্ট মার্টিন ও হাতিয়ায় নৌপথে পণ্য পাচারের চেষ্টা, কোস্টগার্

6

অ্যাওয়ার্ড পেলে নিজেকে মাটিতে নামাতে হয়: স্থপতি মেরিনা তাবাশ

7

বদলে যাওয়া ক্যাম্পাস

8

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়: শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার

9

ঢামেকে নারী চিকিৎসককে অশোভন মন্তব্য, প্রতিবাদে দেড় ঘণ্টা বন্

10

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও জাপানের ওকায়ামা শোকা বিশ্ববিদ্যাল

11

শেষ শ্রদ্ধায় মানুষের ঢল: মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার

12

আজকের বৈদেশিক মুদ্রাবাজারে ডলারের দাম সামান্য বেড়েছে

13

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

14

বাজারে তেলের দাম বাড়লেও সবজির সরবরাহ বেড়ে দাম কমছে

15

ধামরাই ও রানীনগরে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় নাশকতার চেষ্টা

16

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু, বাংলাদেশ ‘সি’

17

সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানদের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন ক

18

‘ব্যালেড অব আ স্মল প্লেয়ার’: জুয়া, রহস্য ও ম্যাকাওয়ের জাঁকজম

19

উড়োজাহাজের লেজে আটকে ঝুললেন স্কাইডাইভার, হুক নাইফে প্রাণে বে

20