Tanvir Khan
প্রকাশ : Nov 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

সেন্ট মার্টিন ও হাতিয়ায় নৌপথে পণ্য পাচারের চেষ্টা, কোস্টগার্ডের অভিযানে ৩৩ জন আটক


কক্সবাজারের টেকনাফ ও নোয়াখালীর হাতিয়ায় পৃথক অভিযানে নৌপথে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্ট ও ডাল জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় দুইটি ট্রলার ও দুইটি ফিশিং বোটসহ ৩৩ জন পাচারকারীকে আটক করা হয়।

কোস্টগার্ড সূত্র জানায়, বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বঙ্গোপসাগর ও মেঘনা নদীতে এসব অভিযান পরিচালিত হয়।

কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বি. এন. শাকিব মেহবুব জানান, বুধবার দিবাগত রাত ১টার দিকে টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণে ছেঁড়াদিয়া সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালানো হয়। ওই সময় মিয়ানমারের উদ্দেশে যাত্রারত দুটি ট্রলার আটক করে তল্লাশি চালিয়ে ৬৫০ বস্তা সিমেন্ট ও ৬০০ বস্তা মটর ডাল জব্দ করা হয়। আনুমানিক মূল্য ৩৩ লাখ টাকার বেশি। বৈধ কাগজপত্র না থাকায় ট্রলারে থাকা ২২ জনকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।

অন্যদিকে, নোয়াখালীর হাতিয়া স্টেশনের কোস্টগার্ড সদস্যরা বুধবার রাত সাড়ে ১১টা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মেঘনা নদীতে অভিযান চালিয়ে দুটি ফিশিং বোট আটক করেন। বোটগুলোতে তল্লাশি চালিয়ে ৬৪৫ বস্তা সিমেন্ট জব্দ ও ১১ জন পাচারকারীকে আটক করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা সিয়াম উল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। বেশ কিছুদিন ধরে একটি চক্র মেঘনা নদীপথে সিমেন্ট ও সার পাচার করে মিয়ানমারে পাঠাচ্ছিল। আটক ব্যক্তিদের হাতিয়া থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে।

কোস্টগার্ডের প্রাথমিক তথ্যে জানা গেছে, পাচারকারীরা সিমেন্ট ও ডাল পাচারের বিপরীতে মিয়ানমার থেকে মাদক এনে দেশে বিক্রির পরিকল্পনা করেছিল।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৃষ্টিপ্রতিবন্ধী তাওসিফ পরীক্ষা দিতে পারলেন না, শ্রুতলেখকের

1

তফসিল ঘোষণার পর অনুমোদনহীন সমাবেশে কঠোর অবস্থান নিল অন্তর্বর

2

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা শারীরিক পরিস্থিতির ওপর নির্ভরশীল

3

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

4

নারী বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারতের প্রাইজমানি ১২৫ কোটি, বাংলাদ

5

হাদি হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ,

6

কারাবন্দী ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি পেলেন বোন উজমা

7

জামায়াতের সঙ্গে আসন সমঝোতা নিয়ে সংকটে এনসিপি, পদত্যাগ ও অভ্য

8

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা ও হয়রানি

9

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

10

অপরাধজগতের দ্বন্দ্বে মামুন খুন, দুই লাখ টাকায় ভাড়া করা শুটার

11

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

12

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি আখতারুজ্জামানের জামায়াতে যোগ

13

সিরাজগঞ্জ-৫ আসনে ধানের শীষ প্রার্থীকে গণসংবর্ধনা

14

‘সিনেমার প্রথম দিনের শুটিংয়ের জন্য তিন দিন অপেক্ষা করতে হয়েছ

15

চীনের ‘৯৯৬’ সংস্কৃতি এখন ছড়াচ্ছে সিলিকন ভ্যালিতে — আপনি কী ক

16

রান্নার আগে মুরগি ধোয়া কি নিরাপদ? বিশেষজ্ঞদের পরামর্শ

17

পাকিস্তানি বাহিনী স্বাধীন বাংলাদেশের মুক্তিবাহিনীকে না দিয়ে

18

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

19

নির্বাচনমুখী মাহফুজ আলম ও আসিফ মাহমুদ: কোন দলের প্রার্থী হবে

20