Tanvir Khan
প্রকাশ : Dec 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন স্মরণীয় সংবর্ধনার সম্ভাবনা

ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনে দল তাকে স্মরণীয় সংবর্ধনা দিতে প্রস্তুত।

শনিবার রাজধানীর গোপীবাগে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত প্রস্তুতি সভায় ইশরাক হোসেন বলেন, “তারেক রহমানের আগমনকে ঘিরে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে। বিভিন্ন জেলা থেকে আগত নেতা-কর্মীদের সংগঠিতভাবে বরণ করা হবে। এটি হবে ইতিহাসের একটি স্মরণীয় সংবর্ধনা।”

নিরাপত্তার বিষয়েও ইশরাক হোসেন বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের ‘চিহ্নিত সন্ত্রাসীদের’ জামিন ও তাদের চলাফেরার তথ্য পাওয়া গেছে, যা উদ্বেগজনক। তিনি অভিযোগ করেন, বিরোধী মত দমনে আওয়ামী লীগ এখনও সহিংসতার রাজনীতি থেকে সরে আসেনি।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে জয়লাভের লক্ষ্য নিয়ে। কেন্দ্রভিত্তিক শক্তিশালী ব্যবস্থাপনা ও ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত নজরদারির ওপর গুরুত্বারোপ করা হবে।

সভায় তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং তারেক রহমানের নেতৃত্বে দল ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা-৫ আসনের প্রার্থী নবীউল্লাহ নবী, ১০ আসনের প্রার্থী শেখ রবিউল আলম, ৭ আসনের প্রার্থী হামিদুর রহমান হামিদ, ৯ আসনের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনমত জরিপ ২০২৫: ভোটে দল ও প্রতীকই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচ

1

আইপিএলের নতুন নিয়মে বাকি টাকা যাবে তহবিলে

2

আয়কর রিটার্নে নগদ টাকা কত দেখাবেন, যা জানা জরুরি

3

ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্নে ভারতীয় রুপি

4

ভুয়া ই-অ্যাপোস্টিল ওয়েবসাইটে ফাঁস ১ হাজার ১০০ নাগরিকের ব্যক্

5

তারেক রহমানের দেশে ফেরার রাজনৈতিক প্রেক্ষাপট ও বাংলাদেশের গণ

6

আলমডাঙ্গায় মোটরসাইকেল–লাটা হাম্বার সংঘর্ষে প্রবাসী নিহত, আহত

7

উপকূল হারিয়ে শহরমুখী মানুষের ভিড়, দুর্ভোগের নতুন নাম মোবারকদ

8

তফসিল ঘোষণার পর অনুমোদনহীন সমাবেশে কঠোর অবস্থান নিল অন্তর্বর

9

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে আসন্ন নির্বাচনের প্রস্তুতি জান

10

অ্যাওয়ার্ড পেলে নিজেকে মাটিতে নামাতে হয়: স্থপতি মেরিনা তাবাশ

11

প্রথম আলো–ডেইলি স্টার ও সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলা

12

ইসরায়েলি হামলায় ধ্বংস ইয়াসির আরাফাতের গাজা বাড়ি, এখন বাস্তুচ

13

বৈভব সূর্যবংশীর ঝড়: ৩৬ বলে সেঞ্চুরি, লিস্ট এ ক্রিকেটে নতুন র

14

রাজধানীতে কার্যক্রম–নিষিদ্ধ আওয়ামী লীগের ২৫ নেতা–কর্মী গ্রেপ

15

রাজধানীতে দায়িত্ব পালনে ইনচার্জ ছাড়া অন্য পুলিশ সদস্যদের মুঠ

16

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

17

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই, বয়স ৮০

18

আজ আবহাওয়া শুষ্ক, রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে

19

চট্টগ্রামের সাতকানিয়ায় বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্য

20