এর আগে এলিমিনেশন রাউন্ডে ভুটানকে ১৫৪-১৪৮ ব্যবধানে পরাজিত করে যাত্রা শুরু করে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে ইরানের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে ১৫৪-১৫৪ সমতার পর টাইব্রেকারে ১৯-১৮ স্কোরে জয় পায় হিমু-বন্যা জুটি। ধারাবাহিক নৈপুণ্যে দক্ষিণ কোরিয়াকেও হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ।
ফাইনালে ওঠার পর হিমু বাছাড় বলেন, “ফাইনালে ওঠা আমাদের দুজনের জন্যই বিশাল আনন্দের। অনেক দিন ধরে একসঙ্গে খেলছি, কিন্তু এবারই প্রথম বড় কোনো ফাইনালে পৌঁছালাম।”
বন্যা আক্তার বলেন, “এবারের টুর্নামেন্টে এখনো তেমন সাফল্য পাইনি, তবে আশা করি ফাইনালে ভালো কিছু হবে। দেশের জন্য পদক জয়ের প্রত্যাশা করছি।”
আগামীকাল ভারতের বিপক্ষে ফাইনালে সোনা জয়ের লড়াইয়ে নামবে বাংলাদেশ।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ