Tanvir Khan
প্রকাশ : Nov 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

এশিয়ান কাপ বাছাইয়ের স্কোয়াডে প্রথমবার কিউবা মিচেল


আগামী ১৮ নভেম্বর ঢাকায় এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তার আগে ১৩ নভেম্বর নেপালের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে স্বাগতিকেরা। এই দুই ম্যাচকে সামনে রেখে জাতীয় দলে জায়গা পেয়েছেন ১৯ বছর বয়সী মিডফিল্ডার কিউবা মিচেল। তাঁর সঙ্গে ডাক পেয়েছেন ফর্টিস এফসির উইঙ্গার মোরশেদ আলী।

৩০ অক্টোবর থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার পর ছয় দিন পর ঘোষণা করা হয়েছিল ২৭ জনের প্রাথমিক স্কোয়াড। আজ দুপুরে ক্যাম্পে যোগ দিচ্ছেন কিউবা ও মোরশেদ। দল সূত্রে জানা গেছে, ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম ও ডিফেন্ডার রহমত মিয়া চোটের কারণে স্কোয়াড থেকে ছিটকে পড়ায় তাঁদের পরিবর্তে এই দুই তরুণকে দলে নিয়েছেন কোচ হাভিয়ার কাবরেরা।

বাংলাদেশের জার্সি এবারই প্রথম গায়ে জড়ানোর সুযোগ পাচ্ছেন কিউবা মিচেল। বসুন্ধরা কিংসের হয়ে খেলা এই তরুণ মিডফিল্ডার এর আগে ইংল্যান্ডের ক্লাব সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলে খেলেছেন। তার আগে অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ২৫ ম্যাচে অংশ নেন। ডিফেন্সিভ, সেন্ট্রাল কিংবা অ্যাটাকিং মিডফিল্ড—যেকোনো ভূমিকায় খেলার সক্ষমতা রয়েছে তাঁর।

এদিকে অনূর্ধ্ব-২৩ দলের হয়ে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে জাতীয় দলের টিকিট পেয়েছেন মোরশেদ আলী। তিনি এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের বাছাই ক্যাম্পেও অংশ নিয়েছিলেন।

You said:

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সঞ্চয়পত্রের মুনাফার হার ছয় মাস পর আবারও কমানো, মাসিক আয় কমবে

1

যমুনায় প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে গেল আট ইসলামী দ

2

নিকোলা মাদুরোকে আটক ও ভেনেজুয়েলা ‘চালানোর’ ঘোষণা

3

মুন্সিগঞ্জে ডোবা থেকে হাত-পা বাঁধা অবস্থায় অটোচালকের লাশ উদ্

4

দুই উপদেষ্টার পদত্যাগে তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন ক

5

প্রথম আলো–ডেইলি স্টার ও সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলা

6

অন্তর্বর্তী সরকারের সংস্কার নিয়ে জনমত বিভাজন: প্রথম আলোর জাত

7

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

8

৫০ বছরের পথচলায় খাসির বিরিয়ানি ও মোরগ পোলাওয়ের জনপ্রিয় ঠিকান

9

লোহাগড়ায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

10

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

11

জামায়াতের সঙ্গে আসন সমঝোতা নিয়ে সংকটে এনসিপি, পদত্যাগ ও অভ্য

12

গ্র্যামি ২০২৬: নয়টি মনোনয়নে শীর্ষে কেনড্রিক লামার

13

শরিফ ওসমান হাদি হত্যায় জাতিসংঘ মহাসচিবের নিন্দা, নিরপেক্ষ তদ

14

জাল জন্মনিবন্ধন ও এনআইডি তৈরিতে নির্বাচন কর্মকর্তাসহ তিনজনের

15

বিভেদ নয়, উন্নয়ন ও গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাস

16

খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল, সংকটময় সময় পার করছেন: চিকি

17

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

18

খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা ও দোয়ায় ভিড়, নেতা–কর্মী ও সাধা

19

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

20