Tanvir Khan
প্রকাশ : Nov 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

খুলনায় বিএনপি কার্যালয়ে গুলি ও বোমা হামলা, নিহত ১

খুলনায় দুর্বৃত্তদের হামলায় এমদাদুল হক (৫৫) নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন মামুন শেখ (৪৫) নামের আরেক নেতা।

রোববার (২ নভেম্বর) রাত ৯টার দিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আইটি গেটসংলগ্ন স্থানীয় বিএনপি কার্যালয়ে বোমা ও গুলির এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ৯টার দিকে যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মামুন শেখ দলীয় কার্যালয়ে কয়েকজন নেতাকর্মীর সঙ্গে বসেছিলেন। এ সময় মুখোশধারী দুর্বৃত্তরা অফিসে ঢুকে বোমা ছোড়ে এবং অন্তত চার রাউন্ড গুলি চালায়। প্রথম গুলি এমদাদুল হকের গায়ে লাগে, ঘটনাস্থলেই তিনি মারা যান। পরবর্তী গুলিতে আহত হন মামুন শেখ। সহকর্মীরা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান বলেন,

“যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন শেখকে লক্ষ্য করেই হামলা চালানো হয়। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। একজন কর্মী নিহত হয়েছেন।”

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান জানান, নিহত এমদাদুল হক একটি মাদ্রাসার শিক্ষক ছিলেন। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিবন্ধন পাচ্ছে নতুন দুটি দল: জনতার দল ও আমজনতার দল

1

সংসদ নির্বাচনে এবার ভোটকেন্দ্রের সংখ্যা বাড়লেও ভোটকক্ষের সংখ

2

ফুটবল বাছাইপর্বের ম্যাচ থেকে সংঘর্ষ: এল সালভাদর ও হন্ডুরাসের

3

ময়মনসিংহে বাবা–মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার, তদন্তে রহস্য ঘনীভ

4

ভারতের মধ্যপ্রদেশে দলিত ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে

5

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

6

হামজার জোড়া গোলেও জয়ের দেখা মিলল না, যোগ করা সময়ে নেপালের সম

7

গুম সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধ মামলায় অভিযোগ গঠনের আদেশ ২৩

8

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন খালেদা জিয়ার মৃত্যুতে তারেক রহমান

9

নির্বাচনমুখী মাহফুজ আলম ও আসিফ মাহমুদ: কোন দলের প্রার্থী হবে

10

ফিফার নতুন শান্তি পুরস্কার ‘ফিফা পিস প্রাইজ’, প্রথম প্রাপক হ

11

আইপিএল নিলামে ৯.২০ কোটি রুপিতে কলকাতা কিনলো মোস্তাফিজ

12

রপ্তানিকারকদের সুবিধা বাড়ল, বৈদেশিক মুদ্রার হিসাব থেকে সোয়াপ

13

খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল, সংকটময় সময় পার করছেন: চিকি

14

পুরোনো আইন ব্যবহার করে নতুন গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব কি? প্র

15

ইসরায়েলের অবরোধে জর্ডান ও মিসরে আটকে রয়েছে জাতিসংঘের মানবিক

16

কক্সবাজার শহীদ মিনারে মুক্তিযুদ্ধের গ্রাফিতি মুছে আলপনা

17

গাজীপুরে গ্রামীণ টেলিকম ট্রাস্টের রিসোর্ট থেকে দুটি পেট্রলবো

18

বাংলাদেশে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনের নতুন তালিকা প্রক

19

মাদারীপুরে শৌচাগার থেকে উদ্ধার নবজাতক হাসপাতালে সুরক্ষায়, দত

20