Tanvir Khan
প্রকাশ : Dec 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

আইপিএল নিলামে ৯.২০ কোটি রুপিতে কলকাতা কিনলো মোস্তাফিজ

আইপিএলের নিলামে মোস্তাফিজুর রহমানকে নিয়ে তীব্র কাড়াকাড়ি পড়েছিল। শেষ পর্যন্ত ৯ কোটি ২০ লাখ রুপিতে তাঁকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। এত ব্যয় সত্ত্বেও পুরো টুর্নামেন্টের জন্য মোস্তাফিজকে পাওয়া যাবে না ফ্র্যাঞ্চাইজির।

আগামী এপ্রিলে বাংলাদেশ নিউজিল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে। ওয়ানডে ম্যাচগুলো খেলতে মোস্তাফিজ ৮ দিনের জন্য বাংলাদেশে ফিরবেন। আজ মিরপুরে সংবাদ সম্মেলনে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন এই তথ্য জানিয়েছেন।

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার জন্য বাংলাদেশের র‍্যাঙ্কিং অন্তত ৯–এ থাকতে হবে, বর্তমানে বাংলাদেশ ১০ নম্বরে। এই লক্ষ্য মাথায় রেখে ওয়ানডেতে পূর্ণ শক্তির দল খেলানো অপরিহার্য।

নাজমূল আবেদীন বলেন, “ওয়ানডেতে আমাদের সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ আছে। সেই জায়গায় আমরা বিন্দুমাত্র ছাড় দিতে পারি না। যদি নিরাপদ জায়গায় থাকতাম, হয়তো মোস্তাফিজকে পুরো টুর্নামেন্টের জন্য এনওসি দিতে পারতাম, কিন্তু আমরা সেই অবস্থায় নেই।”

আইপিএল শুরু হবে ২৬ মার্চ এবং ফাইনাল হবে ৩১ মে। মোস্তাফিজের জন্য টি–টোয়েন্টি থেকে হুট করে ওয়ানডে খেলায় নামা কঠিন হবে কি না, এমন প্রশ্নের জবাবে নাজমূল বলেন, “ও যে পর্যায়ে খেলবে, সেই লেভেলে এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে থাকলে আরও বেশি অবদান রাখতে পারবে। সব হিসাব-নিকাশ মিলিয়ে আমরা দেখেছি, তার উপস্থিতি আমাদের দলের শক্তি আরও বাড়াবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের সঙ্গে আসন সমঝোতা নিয়ে সংকটে এনসিপি, পদত্যাগ ও অভ্য

1

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

2

গাজীপুরে তুলার গুদামে অগ্নিকাণ্ড, ৭ ফায়ার ইউনিট নিয়ন্ত্রণে

3

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন হায়দরাবাদ হাউসে, ইতিহাস ও স্থাপত্য

4

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর ওসমান হাদির হত্যায় শঙ্কা

5

উড়োজাহাজের লেজে আটকে ঝুললেন স্কাইডাইভার, হুক নাইফে প্রাণে বে

6

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বি

7

মিত্রদলগুলোকে আরও ১০ আসন ছাড়ল বিএনপি, প্রার্থীদের নাম ঘোষণা

8

শান্তর প্রশংসা, সালাউদ্দিন ছিলেন সবার কাছে সমান নিবেদিত কোচ

9

যমুনা অয়েল লেবার ইউনিয়ন নেতা মুহাম্মদ এয়াকুব কারাগারে

10

চীনের ‘৯৯৬’ সংস্কৃতি এখন ছড়াচ্ছে সিলিকন ভ্যালিতে — আপনি কী ক

11

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা ও হয়রানি

12

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা: ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্ক

13

‘শাপলা কলি’ প্রতীক নিচ্ছে এনসিপি, ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘ

14

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

15

আয়ারল্যান্ড সিরিজে জাতীয় দলের ব্যাটিং কোচ আশরাফুল

16

দুই দিনে সেন্ট মার্টিনে যাননি কোনো পর্যটক, কক্সবাজার-সেন্ট ম

17

অমর একুশে বইমেলা ২০২৬ ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে

18

হাদি আমাদের বুকের ভেতরে চিরদিন বেঁচে থাকবে: জানাজায় প্রধান উ

19

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

20