Tanvir Khan
প্রকাশ : Jan 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

নাজমুল ইস্যুতে শর্তসাপেক্ষে মাঠে ফেরার প্রস্তাব ক্রিকেটারদের

নাজমুল ইসলামকে কেন্দ্র করে চলমান অচলাবস্থায় নিজেদের অবস্থান থেকে কিছুটা সরে এসেছে দেশের শীর্ষ ক্রিকেটাররা। তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলামকে জানিয়েছেন, বোর্ড পরিচালক নাজমুল ইসলাম যদি তাঁর বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চান এবং বিসিবি তাঁর বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্তে অটল থাকে, তবে আগামীকাল থেকেই তারা মাঠে নামতে প্রস্তুত।

তবে ক্রিকেটারদের এই প্রস্তাবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম সম্মত হননি বলে জানা গেছে।

ক্রিকেটারদের একটি সূত্র প্রথম আলোকে জানিয়েছে, সন্ধ্যায় কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন ও কয়েকজন সিনিয়র ক্রিকেটার ফোনে বিসিবি সভাপতির সঙ্গে কথা বলেন। এ সময় আমিনুল ইসলামের সঙ্গে আরও কয়েকজন বোর্ড পরিচালক উপস্থিত ছিলেন। ফোনের স্পিকার চালু রেখে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়।

আলোচনায় ক্রিকেটাররা জানান, এই মুহূর্তে অনূর্ধ্ব-১৯ দল ও নারী দল দেশের বাইরে আন্তর্জাতিক ম্যাচ খেলছে এবং তারাও বিপিএলে অংশ নিতে আগ্রহী। ক্রিকেটের বৃহত্তর স্বার্থ বিবেচনায় নিয়ে তারা আগামীকাল থেকেই মাঠে নামতে প্রস্তুত, তবে সেটি হবে শর্তসাপেক্ষে।

ক্রিকেটারদের শর্ত অনুযায়ী, নাজমুল ইসলাম ক্রিকেটারদের নিয়ে সংবাদমাধ্যমে যে আপত্তিকর মন্তব্য করেছেন, তার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করতে হবে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিসিবির নেওয়া শাস্তিমূলক ব্যবস্থাও বহাল রাখতে হবে।

তবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ক্রিকেটারদের জানান, এই শর্ত বাস্তবায়ন সম্ভব নয়। তাঁর দাবি, নাজমুল ইসলাম ইতিমধ্যেই ব্যক্তিগতভাবে তাঁর মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। যেহেতু তিনি একজন সম্মানিত ব্যক্তি, তাই প্রকাশ্যে ক্ষমা চাওয়া তাঁর পক্ষে সম্ভব নয় এবং বিসিবি সভাপতির পক্ষ থেকেও এ ধরনের অনুরোধ করা যাবে না।

এতে ক্ষুব্ধ ক্রিকেটাররা পাল্টা যুক্তি দেন—নাজমুল সম্মানিত ব্যক্তি হলেও ক্রিকেটারদেরও সম্মান রয়েছে। যেহেতু তিনি প্রকাশ্যে মন্তব্য করেছেন, তাই ক্ষমাও প্রকাশ্যেই চাইতে হবে। শেষ পর্যন্ত আমিনুল ইসলাম ক্রিকেটারদের প্রস্তাবে রাজি না হওয়ায় আলোচনা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়।

এ বিষয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলামসহ একাধিক বোর্ড পরিচালককে ফোন করা হলেও তাঁদের পাওয়া যায়নি। তবে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন প্রথম আলোকে নিশ্চিত করেছেন, এ ধরনের একটি আলোচনা হয়েছে।

নাজমুল ইস্যুকে কেন্দ্র করে ক্রিকেটারদের বয়কটের কারণে আজ বিপিএলের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়নি। সূচি অনুযায়ী আগামীকালও দুটি ম্যাচ হওয়ার কথা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত কলেজছাত্র তন্ময়ের মৃত্যু

1

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

2

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছয় অনুষদের ডিনদের পদত্যাগের দাবিতে রা

3

বাস পোড়ানোর মামলায় আওয়ামী লীগ নেতা ইস্কান্দার মির্জা শামীম ৫

4

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

5

গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা

6

৫২৭ থানায় নতুন ওসি নিয়োগ চূড়ান্ত, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প

7

গৌরনদীতে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিল, জহির উদ্দিন

8

বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান, জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা

9

নাজমুল ইস্যুতে শর্তসাপেক্ষে মাঠে ফেরার প্রস্তাব ক্রিকেটারদের

10

মির্জা আব্বাস বললেন, গণতন্ত্র ফিরছে, বিএনপি জনগণের পাশে থাকব

11

রাজনীতি, রেকর্ড আর নাটক: ২০২৫ সালের আন্তর্জাতিক ক্রিকেটের গল

12

গ্র্যামি ২০২৬: নয়টি মনোনয়নে শীর্ষে কেনড্রিক লামার

13

বাজারে তেলের দাম বাড়লেও সবজির সরবরাহ বেড়ে দাম কমছে

14

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই, বয়স ৮০

15

আইসিসি বোর্ড মিটিং: নারী ক্রিকেট সম্প্রসারণ ও ভারতকে এশিয়া ক

16

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও জাপানের ওকায়ামা শোকা বিশ্ববিদ্যাল

17

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশা ও স্বামী রা

18

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হোটেল কর্মচারীর

19

ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুঁই

20