Tanvir Khan
প্রকাশ : Jan 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে তীব্র প্রতিক্রিয়া

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে কারাকাসের বাসভবন থেকে তুলে নেওয়ার ঘটনাকে ‘আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’ হিসেবে আখ্যা দিয়েছে চীন। একই সঙ্গে মাদুরো দম্পতিকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে বেইজিং।

আজ রোববার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রীকে জোরপূর্বক আটক করে দেশ থেকে বাইরে নিয়ে যাওয়ার ঘটনায় চীন গভীর উদ্বেগ প্রকাশ করছে। বিবৃতিতে তাঁদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানো হয় এবং যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলা সরকারের পতনের চেষ্টা বন্ধ করার দাবি জানানো হয়।

মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করে ভেনেজুয়েলার বাইরে নেওয়ার ঘোষণা দেওয়ার পর এটি চীনের দেওয়া দ্বিতীয় বিবৃতি। এর আগে বেইজিং এই পদক্ষেপকে ‘আধিপত্যবাদী কর্মকাণ্ড’ ও ‘শক্তির নগ্ন ব্যবহার’ বলে তীব্র সমালোচনা করে এবং যুক্তরাষ্ট্রকে জাতিসংঘের সনদ মেনে চলার আহ্বান জানিয়েছিল।

চীনের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর চায়না অ্যান্ড গ্লোবালাইজেশনের জ্যেষ্ঠ গবেষণা ফেলো অ্যান্ডি মক জানিয়েছেন, চীন ভেনেজুয়েলার পরিস্থিতি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

শনিবার কারাকাসসহ ভেনেজুয়েলার বিভিন্ন স্থানে বড় পরিসরে হামলা চালায় মার্কিন বাহিনী। ওই অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীকে বাসভবন থেকে তুলে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে সতর্ক করেছেন, এ ধরনের হামলা বিশ্বে ‘বিপজ্জনক নজির’ তৈরি করতে পারে।

ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকা হয়েছে, যা আগামীকাল সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা।

চীন ও রাশিয়ার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের এই অভিযানের নিন্দা জানিয়েছে। রাশিয়া এটিকে ‘সশস্ত্র আগ্রাসন’ বলে অভিহিত করে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

এ ছাড়া ভারত, ব্রাজিল, চিলি, মেক্সিকো, ইরান, স্পেন, জার্মানি, উত্তর কোরিয়া, কলম্বিয়া ও কিউবাসহ বহু দেশ যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের বিরোধিতা করেছে এবং ভেনেজুয়েলায় শান্তিপূর্ণ ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে।

বিশ্বজুড়ে ক্রমবর্ধমান এই প্রতিক্রিয়া ভেনেজুয়েলা সংকটকে আরও জটিল করে তুলছে এবং আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

1

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আদালতে:

2

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

3

সহিংসতা উসকানি ও নির্বাচন বানচালের অপচেষ্টার অভিযোগে মেটাকে

4

সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানদের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন ক

5

টমাহক ক্ষেপণাস্ত্র: কত দূরে আঘাত করতে পারে এবং রাডারে কেন ধর

6

তেল, ছোলা, চিনিসহ ১০ পণ্য আমদানিতে নগদ মার্জিন কমাল বাংলাদেশ

7

ইনকিলাব মঞ্চের শহীদ শরিফ ওসমান হাদির জানাজা সম্পন্ন

8

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

9

খালেদা জিয়ার জানাজায় পাকিস্তানের পার্লামেন্ট স্পিকার সরদার আ

10

সেন্ট মার্টিনে যাওয়ার সময় ঘাটে হট্টগোল, নিজেকে কর্মকর্তা পরি

11

বিভেদ নয়, উন্নয়ন ও গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাস

12

তীব্র খরায় তেহরানে দুই সপ্তাহের মধ্যে ফুরিয়ে যেতে পারে সুপেয়

13

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাতে ঝুলল নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানা

14

রাশিয়ার পরিকল্পনা: এক দশকের মধ্যে চাঁদে পারমাণবিক বিদ্যুৎকেন

15

সিলেটে বিটিসিএলের গুদামঘরে আগুন, ওয়েল্ডিংয়ের ফুলকি থেকে অগ্ন

16

সুদানে আরএসএফের গণহত্যায় আরব আমিরাতের ভূমিকা কেন প্রশ্নবিদ্ধ

17

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও জাপানের ওকায়ামা শোকা বিশ্ববিদ্যাল

18

গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল থেকে এভারকেয়ারে স্থ

19

ভারত শেখ হাসিনাকে বিশ্বমঞ্চে প্রোমোট করতে নীলনকশা প্রণয়ন করছ

20