Tanvir Khan
প্রকাশ : Dec 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

ইনকিলাব মঞ্চের শহীদ শরিফ ওসমান হাদির জানাজা সম্পন্ন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজা ও দাফন শেষে জনসাধারণকে শাহবাগে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে হাদির ওপর হামলাকারীকে গ্রেফতারে সপ্তাহব্যাপী নেওয়া পদক্ষেপগুলো জানাতে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীকে ২৪ ঘণ্টার আল্টিমেটামও দেওয়া হয়েছে।

শনিবার জানাজার আগ মুহূর্তে পরিবারের পক্ষ থেকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এ আল্টিমেটাম দেন। তিনি সকলকে কোনো ধরনের সহিংসতায় অংশ না নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ইনকিলাব মঞ্চ থেকে সব ধরনের সিদ্ধান্ত জানানো হবে। এক সপ্তাহ পেরিয়ে গেলেও হামলাকারী গ্রেফতার না হওয়ায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে খোদাবক্স চৌধুরী তাদের পদক্ষেপ সম্পর্কে জনগণকে জানাবেন।

জানাজার অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধর্ম উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং শহীদ শরিফ ওসমান হাদির বড় ভাই, যিনি জানাজার নামাজে ইমামতি করেন।

হাদির লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরে গোসলের জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পৌঁছে। ভোর থেকেই অনেক মানুষ হাসপাতালে এবং জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তাকে শেষবারের মতো দেখতে ভিড় করেন। জানাজায় প্রধান উপদেষ্টা ছাড়াও সকল রাজনৈতিক দলের নেতাকর্মী এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। ঢাকা মেডিকেল হাসপাতালে তার সার্জারি করা হয় এবং পরে পরিবারের ইচ্ছায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্তন ক্যানসার প্রতিরোধে নিয়মিত স্ক্রিনিং অপরিহার্য — বিশেষজ্

1

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

2

ইনকিলাব মঞ্চের শহীদ শরিফ ওসমান হাদির জানাজা সম্পন্ন

3

অতিথি নির্বাচনে অসন্তোষ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাব

4

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

5

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল ও ভুয়া নম্বরপ্লেট উদ্ধার

6

বিবিসি এখন বিশৃঙ্খল ও নেতৃত্বহীন অবস্থায়: সাবেক কর্মকর্তা ক্

7

অ্যাওয়ার্ড পেলে নিজেকে মাটিতে নামাতে হয়: স্থপতি মেরিনা তাবাশ

8

ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে তীব্র প্রতিক্রিয়া

9

ভুয়া ই-অ্যাপোস্টিল ওয়েবসাইটে ফাঁস ১ হাজার ১০০ নাগরিকের ব্যক্

10

তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা

11

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি: ঐতিহাসিক জয়ের পর সামনে কঠিন

12

১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি: আলাদা হওয়ার ঘোষণা দিলেন জয় ভান

13

জিয়া উদ্যানে দাফনের প্রস্তুতি, মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা

14

এমিলিয়ানো মার্তিনেজের ভবিষ্যৎ অনিশ্চয়, অ্যাস্টন ভিলার গোলপোস

15

জাতীয় সংসদ নির্বাচনের পর অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা

16

ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, এলাকায় উত্তেজনা

17

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

18

ওসমান হাদির মস্তিষ্ক সক্রিয় করতে অস্ত্রোপচার প্রয়োজন, স্থিতি

19

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আলোচনা হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্ট

20