Tanvir Khan
প্রকাশ : Nov 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিবিসি এখন বিশৃঙ্খল ও নেতৃত্বহীন অবস্থায়: সাবেক কর্মকর্তা ক্রেইগ অলিভার


বিবিসি বর্তমানে এক বিশৃঙ্খল, দিশাহীন ও নেতৃত্বহীন অবস্থার মধ্যে আছে বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির সাবেক সংবাদ নিয়ন্ত্রক ক্রেইগ অলিভার। বিবিসির মহাপরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার পদত্যাগের পর রেডিও ফোরের টুডে অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

অলিভার জানান, বিবিসির ভেতর চলমান অস্থিরতা মোকাবিলায় কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না, ফলে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। তিনি বলেন, “বিবিসির এই সংকট মুহূর্তে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সমির শাহের এগিয়ে আসা উচিত ছিল, কিন্তু তিনি দায়িত্বটি যথাযথভাবে পালন করছেন না।”

বিবিসির অভ্যন্তরীণ সংকট নিয়ে অলিভার আরও বলেন, “আমরা এখনো জানি না, সাম্প্রতিক ঘটনাগুলোর বিষয়ে বিবিসির অবস্থান কী।”

এর আগে, বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও সংবাদ বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেবোরাহ টারনেস পক্ষপাতের অভিযোগের পর গতকাল (রোববার) রাতে পদত্যাগ করেন।

টিম ডেভি এক বিবৃতিতে স্বীকার করেন, “কিছু ভুল হয়েছে এবং মহাপরিচালক হিসেবে শেষ পর্যন্ত আমাকে দায় নিতে হবে।” অন্যদিকে ডেবোরাহ টারনেস বলেন, “চূড়ান্তভাবে এই দায়ভার আমার,” যদিও তিনি এটিকে একটি কঠিন সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টমাহক ক্ষেপণাস্ত্র: কত দূরে আঘাত করতে পারে এবং রাডারে কেন ধর

1

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও জাপানের ওকায়ামা শোকা বিশ্ববিদ্যাল

2

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

3

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক আ ক ম জামাল উদ্দীনকে হেনস্তা

4

ওসমান হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম দাউদ খান

5

নিকোলা মাদুরোকে আটক ও ভেনেজুয়েলা ‘চালানোর’ ঘোষণা

6

হাতিয়ার জাগলার চর দখলকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৫,

7

প্রথম দেখায় প্রেম নাকি ঝগড়া? আসছে ইয়াশ–তটিনীর রোমান্টিক ছবি

8

তীব্র খরায় তেহরানে দুই সপ্তাহের মধ্যে ফুরিয়ে যেতে পারে সুপেয়

9

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

10

রুপির দরপতনে নতুন রেকর্ড, বাংলাদেশি ভ্রমণকারীরা লাভবান

11

প্রধান বিচারপতি: বিচারকরা সভ্যতার শিকড় না বুঝলে আইনের যথাযথ

12

রিয়েল এস্টেট খাত অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তি — রিহ্যাব

13

তেল, ছোলা, চিনিসহ ১০ পণ্য আমদানিতে নগদ মার্জিন কমাল বাংলাদেশ

14

পাকিস্তানি সেনাদের হামলায় পরিবার হারানোর হৃদয়বিদারক স্মৃ

15

মিস ইউনিভার্সে বাংলাদেশের মিথিলা, আপনার ভোটেই সেরা ৩০-এ ওঠার

16

জিয়া উদ্যানে দাফনের প্রস্তুতি, মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা

17

বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের পারফরম্যান্স কেমন ছিল

18

গৌরনদীতে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিল, জহির উদ্দিন

19

আলমডাঙ্গায় মোটরসাইকেল–লাটা হাম্বার সংঘর্ষে প্রবাসী নিহত, আহত

20